রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

মুর্তিময়ী

বন্ধ করে দিচ্ছ মুখ,দিচ্ছ ফেলে ঝাঁপ।
মুক্ত কন্ঠ দিচ্ছ আবার উন্নয়নের ডাক।
মোচ্ছব আর উৎসবের করছ ছড়াছড়ি
ঘুষের টাকায় হচ্ছে দেখি চাকরি বিক্রি।
তুমিই কবি আঁকছ ছবি, অদ্ভুত অনাবিল
তোমার ছবি অনেক দামি অনেক টাকা বিল।
সততার আজ প্রতিক তুমি, মুর্তময়ী মাতা
দেশটাকে লুঠছে তবু তোমার শতেক ভ্রাতা।
ইতিহাস আজ যা-কিছু তোমার কাছেই শেখা
ডহর বাবুর বাড়ির লোকের খবর খুঁজে ফেরা।
এমন আরো কতই না গুন, হাজারো প্রতিভা
কতেক জানা আরও,  কতেক রইল অজানা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...