মঙ্গলবার, ২ মে, ২০২৩

যাত্রাপথে

ঘন্টা ছয়েক বরাদ্দ প্রতিদিন, যাতায়াতে।
কিছু চেনা মুখ, কতেক অচেনা, টুকরো কিছু হাসি
টুকরো সংলাপ কিছু, হালকা হওয়ায় ভাসে।
কাটানো কিছু সময় তারই মাঝে, একান্ত অবসরে 
ব্যস্ততার মোড়কে, একাকী ভিড়ের মাঝে।
কর্মহীন কর্মব্যস্ততায়, কখনো ঘরের কোনে
মাঠে, ঘাটে, পথে প্রান্তরে, কিছু খুচরো সময় 
বেহিসেবী খরচা করা, কিছু করা অপচয়।
সুদিন নাকি মৃত্যু, কি জানি কিসের অপেক্ষায়।
কিছু কথা, কথায় কথায় মনে থেকে যায়।
টুকরো কিছু ছবি, ধরা পরে কিছু  হারায়, 
কিছু বা দাগ কেটে যায়, চিরকাল মনের আঙিনায়।
কিছু ছেঁড়া হাসি, কান্না কাটি হল্লা হাটি, 
কিছু উড়ো ঝর, ধুলো মাখা রাস্তায়;
ধুলো মাখা শরীর আর মলিন কাপড়ে,
শুয়ে থাকা জীবন্ত লাশ, রাস্তার মোরে,
কিছু মুখ ঢাকা বোরখায়, কিছু বিজ্ঞাপনে;
আরও কত শত ছবি, রঙ-রূপ কথা কিছু ধরা পড়ে
তারও চেয়ে বেশি রয়ে যায় অধরা অথবা ধরা পড়ে
অন্য কোনো খানে অন্য কারো চোখে অন্য রূপে।
চলার পথে, পথে ফুটপাতে কত ছবি রঙিন 
কতক বা সাদা কালো, রূপ নেয় অহরহ 
ছন্দে বাঁধা পড়ে কবিতা, লেখা হয় কত গল্প
মনে হয় যাতায়াতের সময় বুঝি বা বড় অল্প।

প্রকাশ

মুখ আজ মুক তাই, কলমে কাগজে
কথা যত ছিল সবই, লেখা হয়ে ফোটে। 
হাজারো কথার ভীড়ে কথারা হারায়, 
কখনোবা কবিতা কভু গল্প বানায়।
শব্দেরা ঠোঁটে যদি লাইনে দাঁড়ায়, 
জিহ্বা তখনই যেন বিদ্রোহ জানায়।
বিদ্রোহ কোরে রে মন তারি সাথ দেয়,
মুখ তাই মুক থাকে কথা না বাড়ায়। 
অনুভূতি তবু তার, প্রকাশ তো চায়
কবিতার খাতা তাই ছন্দে  ভরায়।
অনুভুতি নানাবিধ প্রকাশিত হয়, 
নানাবিধ কবিতার নানান ধারায়। 

সোমবার, ১ মে, ২০২৩

বর্ষা

আকাশ ঢেকেছে মুখ মেঘের আঁচলে,
প্রভাকর তায় দেখো লুকোচুরি খেলে।
টুপটাপ ঝুপঝাপ  অঝোর  ধারায়, 
শ্রাবণীর ধারা দেখো বারি বর্ষায়।
গ্রীষ্মের অসহ্য দাবদাহ শেষে, 
প্রকৃতি হাসে দেখো বর্ষার বেশে।
কবিবর তাই দেখে আনন্দে মেতে,
কবিতার প্রাণ দেন ছন্দের মিলে।
আনন্দে নেচে ওঠে কৃষকের মন,
এবার নিশ্চয় হবে ভালোই ফলন।
গৃহহীন পথবাসী কষ্ট নিদারুণ,
আকুল হইয়া ভাবে বসে অনুক্ষণ;
কিভাবে করিবে দিন ও রাত্রি যাপন। 
নিভৃতে নির্জনে প্রিয়া পথ চেয়ে রয়,
দূর্যোগে  বুঝি প্রিয় আসিবে ত্বরায়। 
কখনো এমনি ঘনঘোর বরষায়,
নদীর দুকূল ভেঙে প্লাবন ঘনায়।
এইরূপ নানাভাবে নানা ঘটনায়, 
প্রতি বার  বর্ষা আসে আর  ফিরে  যায়। 

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...