শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

কঠিন ও সহজ

পাওয়ার চেয়ে হারানো সহজ,
সহজ দেওয়ার চেয়ে নেওয়াটা।
ভালবাসার চেয়ে সহজ জেনো,
ঘৃনা করার কারণটা।

সপ্ন দেখা অনেক সহজ,
কঠিন লক্ষ্য পুরোনটা।
মনের মানুষ পাওয়া কঠিন,
হাড়িয়ে ফেলা,সহজ তা।

মনের মিলন কঠিন ভিষণ,
সহজ মনের ভাঙনটা।
ওঠা যতই হোক না কঠিন,
সহজ জেনো পতনটা।

মনের মধ্যে ভাবনা হাজার
ব্যাক্ত করা কঠিন তা।
হার মানাতো তবুও সহজ
কঠিন জেনো বিজয়টা।

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

অপেক্ষার দিন বুঝি শেষ হবে এইবার

অপেক্ষার দিন বুঝি শেষ হবে এইবার,
আর কয়েকটা দিন, কয়েকটা রাত।
দুরত্ব যা ছিল মুছে যাবে, তোমার আমার
শরীর ও মন বুঝি হবে একাকার।
অপেক্ষার দিন বুঝি শেষ হবে এইবার,
বিনিদ্র রাত্রি যত কেটেছে তোমার আমার;
মিলনের সুখে জেনো ভাসবে এবার।
একে অপরের তরে জীবন তোমার আমার,
তুমি আমি মিলেমিশে, মোরা হব একাকার।

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

আমরা

বলতে পারো কেমন হতো?
যদি জীবন হত সপ্ন মতো!
চলত ঘড়ি সরল রেখায়;
ঘুরতো সময় ঘুর্ণীপাকে!
হারিয়ে যাওয়া সময় যত,
ঘুরে ফিরে আসতো যেতো।
কেমন তবে লাগতো বলো;
হারিয়ে গেলে খুঁজে পেলে?
সময় আসুক নাইবা আসুক;
আমরা আছি পরস্পরের।
হাজার বার হারিয়ে গিয়েও,
মিলবো জেনো দুইজনাতে।।

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

ভালবাসা নাকি মৃত্যু

জানিস আজও সকলে ঘুম থেকে উঠতে হয়েছে দেরি
ঘুম আসেনি জানি তোরও, জানি তোরও হয়েছে দেরি,
                                  কারণ
কালরাতে কেউ আদর মাখেনি, কিম্বা কাটেনি আঁচড় 
কারও লজ্জা করেনি বা খসেও পড়েনি কোনো কাপড়।

ভালবাসার চেয়ে দামি যখন আমি,বাধসাধে অভিমানী
মন, বলে ভালবাসি, শান্তির খোঁজে তাই মৃত্যুর হাতছানি
                                বারেবার।
চল ধরি হাত চলি কিছু পথ পাশাপাশি একসাথে আবার
লাশ কাটা ঘরে শোয়ার আগে, ভালবাসি আরও একবার

ভালোবাসা একধরণের মৃত্যু, নিজেকে হারানোর খেলা
হাজারো কষ্ট পেয়েও, ফিরে সেই বন্ধ দরজায় কড়ানাড়া
                                  যদিও
জানি নখ দাঁত সব লুকিয়ে রয়েছে ঠিক, বেরবে আবার
হানবে আঘাত, কাটবে বিনিদ্র রাত, সেই তোমার আমার।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

চলনা বন্ধু নতুন করে বাঁচি

চলনা বন্ধু নতুন ক'রে বাঁচি।
কাঁধের থেকে নামিয়ে রেখে বোঝা,
একটু নাহয় একা একাই চলি।
রোজই হারানোর ভয়ের চেয়ে চল,
আজ নাহয় সত্যি ক'রে হারি।
চলনা বন্ধু নতুন ক'রে বাঁচি।।

রাগ অভিমান নিত্য রাগারাগি,
একটু ভাব আর অনেকখানি  আঁড়ি;
ভালো থাকার ইচ্ছে মাঝে তারই,
সবকিছুতেই করছে বড্ড বাড়াবাড়ি।
চলনা নাহয় হাত দুটিকে ছাড়ি;
চলনা বন্ধু নতুন ক'রে বাঁচি।।

ভালবাসার অন্য মানে খুঁজি,
ইচ্ছেগুলোও সব, অন্য রকম বুঝি!
দুঃখ নিয়ে, করতে হবে খুশি?
তার চেয়ে নাহয় একাই পথ চলি।
স্মৃতিই মোদের হোক নাহয় সাথী ;
চলনা বন্ধু নতুন ক'রে বাঁচি।।

হঠাৎ ভুলে হলই দেখা যদি,
হতেই হবে সাগর এবং নদী?
তারচেয়ে চল অন্য কিছু করি,
নিজের নিজের পথের দিকে চলি,
মেলার আগে হোক না ছাড়াছাড়ি!
চলনা বন্ধু নতুন ক'রে বাঁচি।।

শনিবার, ৯ মার্চ, ২০১৯

অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার


হয়তো তুমি ধারধারোনা সুরক্ষার,
ভয়ও তুমি পাওনা প্রাণ হারাবার।
পিছনে ফিরে তাকিয়ে দেখো একটি বার,
অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার।

ভাবোতো হায় কি হবে সেই মেয়েটার,
কিম্বা তোমার বৃদ্ধ সেই মা – বাবার;
জানবে যখন তারাও এই দুঃসংবাদ,
নেইকো তুমি চলেই গেছো পরপার।

বলতে পারো কি হবে তোমার ছেলেটার,
কেইবা তাকে নিয়ে যাবে ঘুরতে আর?
কঠিন সময় কেইবা তার ধরবে হাত?
কার কাছেইবা করবে সে আর আবদার?

তাইতো বলি কাজের আগে প্রতিবার,
ঝুকির কথা ভাবিও তুমি বারংবার।
পালন কোরো প্রতিটি নিয়ম সুরক্ষার;
জেনো অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার।

মেনু কার্ড



বন্ধুর অনু্রোধে


প্রথম পাতেই আসে ফ্রাই ফিস
রাধাবল্লভী তার সাথে,
কাশ্মীরি আলুদম এক-দুই পিস
পড়বে তোমার পাতে ।।

চিংড়ি মাছের মালাইকারি
ফ্রায়েড রাইস সাথে,
ভাতের সাথে মটন বা মাছ
যাচাও তুমি পাবে ।।

নিরামীশ পদে ডাল তুমি পাবে
মসলা পনীর তার সাথে রবে,
পাঁপড়, চাটনী তার পরে আসে
সকলেই খায় খুব ভালবেসে ।।

সকলের সাথে দিয়ে পাল্লা
আসে দেখো ওই কাঁচাগোল্লা,
ভাপাগোল্লা আছে সাথে তার;
এমন মিষ্টির জুড়িমেলা ভার ।।

শেষ পাতে আছে আইস ক্রিম
মুখশুদ্ধিতে পান ।।
নবদম্পতিকে মণ-প্রাণ ভরে
আশীর্বাদ করে যান ।।

শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ




I CHOSE TO LOOK THE OTHER WAY – By Don Merrell
এর অনুকরণে
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।
                    এমনও নয় যে আমি খুব ব্যস্ত ছিলাম,               
সেদিন সময়ও ছিল আর আমিও ছিলাম।।

সকলের মত তবুও সেদিন চুপ রইলাম,
সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা করলাম।
আগেও সে করেছে একাজ আমি জানতাম,
যদিবা সে রাগ করে তাই চুপ রইলাম।।

দুর্ঘটনা হতে পারে তা আমিও জানতাম,
আমিও যে সেই একই কাজ করতাম।
তাই দেখেশুনে সব আমি হাঁটা লাগালাম,
ঝুঁকির কথা সেও জানে তাও জানতাম।।

ঝুঁকিটা সে নিলো, আমি চোখ বুঁজলাম,
আর এভাবেই তাকে আমি মেরে ফেললাম।
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।।

আজও যখন তার পরিবার মুখোমুখি হয়,
প্রতিবার কেন যেন নিজেকে দোষী মনেহয়।
কি ভীষণ অপরাধবোধ মন কুরেকুরে খায়,
বল একথা কি কারও সাথে ভাগ করা যায়?

আগামীতে কারকেও যদি ঝুঁকি নিতে দ্যাখো,
একবার তাকে তুমি পিছু ডেকে দেখো ।
দু-একটি কথা বা তোমার পিছু ডাকায়;
ক্ষতি কি বল যদি কারও প্রাণ বেঁচে যায়?

সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা দেখেও,
চোখবুজে যদি তুমি কাল ফের চলে যাও?
হয়তো একদিন বলবে তুমি আমারই মতন,
“সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ”।।

শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯

কথা

কত কথাই আসে মনে,
হাওয়ায় উড়ে যায়।
উড়ে আসা কত কথা,
মনেই রয়ে যায়।
কথায় কথায় খুসির খবর,
মন ভরিয়ে দেয়।
কখন আবার টুকরো কথা,
দুঃখী করে হায়।
কথার মাঝেই মনের মাঝে,
ভাবের উদয় হয়।
মনের মত কথায় এ-মন,
মন বিকিয়ে দেয়।
কথায় কথায় সকাল থেকে,
রাত্রি হয়ে যায়।
অচিন মানুষ কথায় কথায়,
আপন হয়ে যায়।
কথায় কথায় স্মৃতিরা সব,
মনের কোনে হায়;
সময় জ্ঞান সব হারায়ে,
হঠাৎ উদয় হয়।
এমনি তর কথার মাঝে,
কতই দূঃখ হায়।
মনের মাঝে জায়গা খুঁজে,
অস্ফুটে রয়ে যায়।।

বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯

ভালবাসা ১

কথায়-কথায় দুঃখ দেওয়া,
নয় গো আমার কাজ।
তোমায় আমি ভালোবাসি,
তুমি আমার পারিজাত।
সপ্ন গুলো তোমায় নিয়ে,
বাঁধছে মনে বাস।
তুমিই আমার ভালবাসা,
তুমিই আমার আশ।
গভীর রাতে ঘুমের মাঝে,
ভয় যদিবা পাস;
আমার বুকের ভীতর জানিস,
তোর হৃদয়ের বাস।
আমার হৃদয় পারলে খুঁজে,
আমায় দিয়ে যাস!
এসব কথা সত্যি জানিস,
নয়তো উপহাস।
তোকে ভেবেই জানিস আমার,
প্রতি শ্বাস প্রশ্বাস।

সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯

ভালবাসা

ভালবাসা কারে কয়?
কিইবা তার দাবি?
বুঝিনাতো আজো হায়,
শুধু বসে ভাবি।
নানা কথা লোকে বলে,
কার কথা শুনি?
কেউ করে গুন গুন,
ভাল লাগে সবই।
কেউ কয় বাজে কথা,
রাখ তবে বাজি।
প্রেম মানে মন রোগ,
দুঃখের ঝাঁপি।
কেউ প্রাণ দিতে চায়,
কেউ নেয় কাড়ি।
ভালবাসা মানে নাকি,
তুমি আর আমি।
দুনিয়াটা তার কাছে,
বড় কম দামি।
ভালবাসা পেতে চেয়ে,
মিথ্যা সে হাসি;
মনে বড় ব্যাথা দেয়,
ভালবাসা খুঁজি।
অমর যে প্রেম কথা,
তুমি আমি জানি;
মিলনের চেয়ে দেখো,
বিরহ-ই দামি।

শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯

তোমাকেই দরকার

ভালবাস তুমি জানি,
তবু কেন এই সংশয়?
প্রেম ভরা ওই বুকে,
কেন বাজে এত ভয়?
প্রিয়া হতে চেয়ে কেন,
সংশয়ে জেরবার?
ভালবাসা খুব দামি,
নয় তা সে হারাবার।
তোমাকেই চাই আমি,
একান্তে বারবার।
শেষ থেকে শুরু করে,
প্রথমেও প্রতিবার।
ভুল হোক ঠিক হোক,
তোমাকেই দরকার।
তোমাকেই পেতে চাই,
জীবনের রূপকার।
অ-দেখা একি রূপ,
দেখি আজ দু- নয়নে।
বেদনার ক্ষত দেখি,
ক্ষোভরই আড়ালে।
ভুল ত্রুটি যত আছে,
ক্ষমা কর একবার।।

শুভরাত্রি ৫

কর্মব্যস্ত দিনের শেষে
রাত্রি ডাকে ভালবেসে
মৃদু হেসে আঁধার বেশে
ঘুমের পরশ দেয় সে ঢেলে
তোরই সপ্নে মন রাঙিয়ে
জ্বলছি আমি রাত বিরেতে
তোকে পাওয়ার ইচ্ছে নিয়ে
কাটছি এ রাত অপেক্ষাতে
তারই মাঝে পড়লে মনে
শুভরাত্রি জানাই তোকে

বুধবার, ৯ জানুয়ারি, ২০১৯

সুপ্রভাত ৮

যখন উদয় হল ঊষার আলো
মুছল আঁধার রাতের কালো
পাখির কুজন ঘুম ভাঙালো
ওই ফুলের গন্ধ মন মাতানো
হিমেল হাওয়ায় সঙ্গে এলো
কানে কানে তোমার ওগো
সুপ্রভাত জানিয়ে দিলো

মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯

সুপ্রভাত ৭

ভোরের আলোয় কাটিয়ে আঁধার
সুজ্জি মামা ডাকছে আবার
বলছে ডেকে, ওঠ এবার
সময় গেছে শুয়ে থাকার
তাকিয়ে দেখো ভোরের বাতাস
আনছে খবর নতুন আশার
কথা হবে পরে আবার
(আপাতত) সুপ্রভাত জানানো যাক

সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯

ইচ্ছেছিল অনেক কিছুই

ইচ্ছেছিল অনেক কিছুই;
গড়া কিম্বা ভাঙার।
একা একা চলার পথে;
তোমায় সাথি করার।
হাজার ঝগরা ঝাঁটির পরে
অনেক ভালবাসার!
ইচ্ছেছিল লোকের ভীড়ে;
তোমায় আপন করার।

ইচ্ছেছিল আকাশকুসুম;
অনেক কিছু করার।
পক্ষীরাজের ঘোড়ায় চরে;
বিদেশ পারি দেবার।
বোকার মত সব হারিয়ে;
আবার জিতে যাবার।
মনে কথা বলতে চেয়েও;
মনেই চেপে রাখার।
ইচ্ছেছিল মরার আগে;
একটি বার বাঁচার।

ইচ্ছেছিল দুনিয়াটাকে,
অন্য চোখে দেখার।
কান্না ভেজা চোখের ভীড়ে,
আশার গান গাওয়ার।
আকাশ ছুঁয়েও তবুও এই,
মাটিতে পা রাখার।
ভোরের আলোর সঙ্গি হয়ে,
আঁধার মোছাবার।
গ্রীষ্ম শেষের বর্ষা হয়ে,
অঝোর ধারায় ঝরার।
ইচ্ছেছিল ইচ্ছে মতন,
ইচ্ছেপুরোন করার।।

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...