শনিবার, ২৬ মে, ২০১৮

শুভরাত্রি ৩

সুজ্জিমামা অনেক আগে
রাগকরে সেই সন্ধে পানে
গেছেন চলে অস্তরাগে
চাঁদমামা তাই ওই ওখানে
চুপটি কোরে রাতটি জাগে
তারারা সব তারই পানে
কটমটিয়ে তাকায় রাগে
বাতাস আবার অন্যখানে
ধরেছে তান বেহাগ রাগে
সপ্নে যখন চোখ টানে
কেউ তখনও রাত জাগে
শুভরাত্রি জানাতে কানে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...