বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

কাল

মহাকাল গেছে কালেরগর্ভে,
কালের চক্রে কাল।
পরিহাস করে ভাগ্যচক্র,
জীবন বেসামাল।
প্রত্যয় আজ ক্ষতবিক্ষত!
প্রাণের কেটেছে তাল।
অপেক্ষা আজি স্তম্ভিত
হায়, প্রত্যাশা হল কাল!

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...