মনটা আমার ভিষণ ভালো,
খোলা হাওয়ায় উড়ছি।
রোজইতো তাই নতুন নতুন,
বাঁচার কারণ পাচ্ছি।
আবার আমি নতুন করে,
নিজেকে সাজাবো।
সাতরঙা এই জীবন টাকে,
রামধনু বানাবো।
নতুন ভোরে নতুন করে
নতুন কিছু ভাববো;
নানান রঙে রাঙিয়ে নিয়ে,
নতুন ছবি আঁকবো।
সপ্ন এসে এ দুচোখের এই পাতায় করে খেলা...
সময় বুঝি এলো এবার পুরোন হবার পালা।
তোমার সাথে অনেকটা পথ চলতে আমি রাজি
মনটা আমার ভাল কারণ তোমার মুখে হাসি।
একসাথে অনেকটা পথ চলার আছে বাঁকি...
মনটা ভাল থাকার কারণ তোমার মুখে হাসি।।