ঘোষেদের মাঠেতে বসেছে
রথযাত্রার মেলা
সকলে মিলে চল্ রে সেথায়
চরব নাগরদোলা।।
হরেক রকম জিনিস সেথায়
চলছে বিকিকিনি
দোকানিরা সব পসরা নিয়ে
দিচ্ছে হাতছানি।।
কত কিযে রয়েছে সেথায়
চল্ না দেখি গিয়ে
ম্যাজিক শো বা মরণ কুয়া
পুতুল দেখো নাচে।।
রয়েছে সেথায় মন ভরানো
আরো কত কিযে
ফুচকা আছে, পাঁপড় আছে
গরম জিলাপি ভাজে।।
সকাল থেকে পাল্লা দিয়ে
রোদ বৃষ্টির মাঝে
বুড়া বুড়ি, খোকা খুকি সব
আসছে দল বেঁধে।।
চারিদিকে টুকরো হাসির
ঝর্ণা ঝড়ে পরে
চলনা সবাই তারই মাঝে
মনের আনন্দেতে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন