শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮

আশা

বাঁচতে চেয়ে মরেছি বার বার,
সুখের আশায় দুঃখ পারাবার।
চেয়েছি যখন ভালবাসার হার,
প্রতিক্ষণে বেড়েছে ঘৃণার ভার।
চাওয়ার মত রইল কিবা আর,
হারানোরো নাইকো কিছু আর।
তবুও আশায় বাঁধছে মনে ঘর,
মরার আগে বাঁচব আর একবার।
নাইবা থাকুক সুখের মনিহার,
স্মৃতি টুকুই সঙ্গে নিয়ে তার,
চলব একাই আমি জীবনভর
জ্বালবো আলো মোছাবো অন্ধকার।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...