রবিবার, ১৫ জুলাই, ২০১৮

নেই

দুখি হতে মানা নেই
সুখেরওতো দেখা নেই
ভালবাসা আছে শুধু
কবিতার পাতাতেই
মন তাই ভালো নেই
প্রিয়সীরও দেখা নেই
হাতে তার হাত নেই
চোখে চোখে কথা নেই
রাগকোরে দূরে ঠেলে
বুকেটেনে নেওয়া নেই
ভিজেচুলে ছবিতুলে
পাঠানোর ধুম নেই
হুট করে ফোন করে
আদরের চওয়া নেই
আবদারে তবুওতো
একটুও টান নেই
প্রশ্নের বাণ নেই
গান দেওয়া খেলা নেই
রাত জেগে কথা নেই
সপ্নের শেষ নেই
আশারও খামতি নেই
রাতে চোখে ঘুম নেই
দিনেতে সময় নেই
আরও কত কিযে নেই
নিজেরও তো জানা নেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...