বুধবার, ১২ জুলাই, ২০২৩

কারোর জন্য

কারোর জন্য সময় নষ্ট 
কারোর জন্য মনখারাপ 
কারোর জন্য মেজাজ নষ্ট 
কারোর জন্য বদ মেজাজ 
কারোর জন্য বেহিসাবি 
কারোর জন্য হিসাব নিকাশ 
কারোর জন্য এক পৃথিবী 
কারোর জন্য এক আকাশ 
কারোর জন্য রাত জাগা 
কারোর জন্য সুপ্রভাত 
কারোর জন্য বাঁচতে চাওয়া 
কারোর জন্য মরার আশ

হার না মানার গল্প

লজ্জা গেছে মরে আজ,
ভয় গিয়েছে হেরে।
ভাগ্য যখন গেছে ছেড়ে,
বাঁচবো কেনো ম'রে।
দুঃখ যখন বাঁধ ভেঙেছে,
হৃদয় গেছেই ভেঙে। 
অনুভুতি সব একাকার হোক,
সুখ শোক সব ভুলে।
প্রিয়া যদি হলো হন্তা মোর,
বাঁধা কেনো বৃথা ঘর।
প্রেম তবে থাক কবির কথায়,
সংগ্রামে নামা যাক।
সংশয়ে যদি আসে তবু মনে,
অপত্যে ক'রে ভর;
ঋণী কার কাছে এই দেহ মন,
ভাবি বসে বারবার। 
সাথ যদি কেউ দেবে নাই আজ,
একা করে নিয়ে পথ;
মুক্তিকে করে লক্ষ্য  আমার, 
শুরু করি চলা পথ।

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...