শনিবার, ৯ মার্চ, ২০১৯

অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার


হয়তো তুমি ধারধারোনা সুরক্ষার,
ভয়ও তুমি পাওনা প্রাণ হারাবার।
পিছনে ফিরে তাকিয়ে দেখো একটি বার,
অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার।

ভাবোতো হায় কি হবে সেই মেয়েটার,
কিম্বা তোমার বৃদ্ধ সেই মা – বাবার;
জানবে যখন তারাও এই দুঃসংবাদ,
নেইকো তুমি চলেই গেছো পরপার।

বলতে পারো কি হবে তোমার ছেলেটার,
কেইবা তাকে নিয়ে যাবে ঘুরতে আর?
কঠিন সময় কেইবা তার ধরবে হাত?
কার কাছেইবা করবে সে আর আবদার?

তাইতো বলি কাজের আগে প্রতিবার,
ঝুকির কথা ভাবিও তুমি বারংবার।
পালন কোরো প্রতিটি নিয়ম সুরক্ষার;
জেনো অপেক্ষাতে গুনছে যে দিন পরিবার।

মেনু কার্ড



বন্ধুর অনু্রোধে


প্রথম পাতেই আসে ফ্রাই ফিস
রাধাবল্লভী তার সাথে,
কাশ্মীরি আলুদম এক-দুই পিস
পড়বে তোমার পাতে ।।

চিংড়ি মাছের মালাইকারি
ফ্রায়েড রাইস সাথে,
ভাতের সাথে মটন বা মাছ
যাচাও তুমি পাবে ।।

নিরামীশ পদে ডাল তুমি পাবে
মসলা পনীর তার সাথে রবে,
পাঁপড়, চাটনী তার পরে আসে
সকলেই খায় খুব ভালবেসে ।।

সকলের সাথে দিয়ে পাল্লা
আসে দেখো ওই কাঁচাগোল্লা,
ভাপাগোল্লা আছে সাথে তার;
এমন মিষ্টির জুড়িমেলা ভার ।।

শেষ পাতে আছে আইস ক্রিম
মুখশুদ্ধিতে পান ।।
নবদম্পতিকে মণ-প্রাণ ভরে
আশীর্বাদ করে যান ।।

শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ




I CHOSE TO LOOK THE OTHER WAY – By Don Merrell
এর অনুকরণে
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।
                    এমনও নয় যে আমি খুব ব্যস্ত ছিলাম,               
সেদিন সময়ও ছিল আর আমিও ছিলাম।।

সকলের মত তবুও সেদিন চুপ রইলাম,
সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা করলাম।
আগেও সে করেছে একাজ আমি জানতাম,
যদিবা সে রাগ করে তাই চুপ রইলাম।।

দুর্ঘটনা হতে পারে তা আমিও জানতাম,
আমিও যে সেই একই কাজ করতাম।
তাই দেখেশুনে সব আমি হাঁটা লাগালাম,
ঝুঁকির কথা সেও জানে তাও জানতাম।।

ঝুঁকিটা সে নিলো, আমি চোখ বুঁজলাম,
আর এভাবেই তাকে আমি মেরে ফেললাম।
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।।

আজও যখন তার পরিবার মুখোমুখি হয়,
প্রতিবার কেন যেন নিজেকে দোষী মনেহয়।
কি ভীষণ অপরাধবোধ মন কুরেকুরে খায়,
বল একথা কি কারও সাথে ভাগ করা যায়?

আগামীতে কারকেও যদি ঝুঁকি নিতে দ্যাখো,
একবার তাকে তুমি পিছু ডেকে দেখো ।
দু-একটি কথা বা তোমার পিছু ডাকায়;
ক্ষতি কি বল যদি কারও প্রাণ বেঁচে যায়?

সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা দেখেও,
চোখবুজে যদি তুমি কাল ফের চলে যাও?
হয়তো একদিন বলবে তুমি আমারই মতন,
“সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ”।।

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...