শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ




I CHOSE TO LOOK THE OTHER WAY – By Don Merrell
এর অনুকরণে
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।
                    এমনও নয় যে আমি খুব ব্যস্ত ছিলাম,               
সেদিন সময়ও ছিল আর আমিও ছিলাম।।

সকলের মত তবুও সেদিন চুপ রইলাম,
সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা করলাম।
আগেও সে করেছে একাজ আমি জানতাম,
যদিবা সে রাগ করে তাই চুপ রইলাম।।

দুর্ঘটনা হতে পারে তা আমিও জানতাম,
আমিও যে সেই একই কাজ করতাম।
তাই দেখেশুনে সব আমি হাঁটা লাগালাম,
ঝুঁকির কথা সেও জানে তাও জানতাম।।

ঝুঁকিটা সে নিলো, আমি চোখ বুঁজলাম,
আর এভাবেই তাকে আমি মেরে ফেললাম।
সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ,
যদি সব দেখেও না চোখবুজে থাকতাম।।

আজও যখন তার পরিবার মুখোমুখি হয়,
প্রতিবার কেন যেন নিজেকে দোষী মনেহয়।
কি ভীষণ অপরাধবোধ মন কুরেকুরে খায়,
বল একথা কি কারও সাথে ভাগ করা যায়?

আগামীতে কারকেও যদি ঝুঁকি নিতে দ্যাখো,
একবার তাকে তুমি পিছু ডেকে দেখো ।
দু-একটি কথা বা তোমার পিছু ডাকায়;
ক্ষতি কি বল যদি কারও প্রাণ বেঁচে যায়?

সুরক্ষা নিয়মের প্রতি অবহেলা দেখেও,
চোখবুজে যদি তুমি কাল ফের চলে যাও?
হয়তো একদিন বলবে তুমি আমারই মতন,
“সেদিন বাঁচতে পারতো একটি অমূল্য প্রাণ”।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...