কিছু আবদারের জানি নেইকো মানে,
তবু বলছি তোকে নিজের জেনে।
আমার হৃদয়ে বাজছে যে গান;
সে গানই কি বাজে তোরও কানে?
তুই ও কি চাস, শিখতে সে গান?
একই রকম ও সেই ছন্দ সুরে।
আমিও জানিস চাই শিখতে ও গান,
বাজছে যা তোর হৃদয় জুড়ে।
লজ্জা কি বল কাটে যদি তাল;
শিখতে চাওয়ার এই যাত্রাপথে।
জানি কিছু আবদারের নেইকো মানে।
আশায় বুক বাঁধতে তবে,
বাঁধবে কে বল আর আমারে
একদিন তোমার আমার হৃদয় জুড়ে
জানিস ঠিকই বাজবে সে গান
একই তাল, একই ছন্দ সুরে,
কথায়, সুরে, ছন্দে,তালে
মিলবে দু-মন আঁধার রাতে।
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
আবদার
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
অন্তরাল
সম্পর্কে চৈত্রের রুক্ষতা ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী। আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি। শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...
-
কবিতারা আজ দেখি হারিয়েছে ছন্দ ঠিক যেন জীবনের দেখি প্রতিবিম্ব দেখেশুনে জাগে মনে বহুবিধ দন্দ কবিতার গায়ে কেন গদ্যের গন্ধ কবিতা তো শিল্প সে ...
-
মনটা আমার ভিষণ ভালো, খোলা হাওয়ায় উড়ছি। রোজইতো তাই নতুন নতুন, বাঁচার কারণ পাচ্ছি। আবার আমি নতুন করে, নিজেকে সাজাবো। সাতরঙা এই জীবন টাকে, র...
-
বসন্ত উৎসব শেষে, শীতের আবেশ গেছে কেটে। চৈত্রের দাবদাহ জানান দিচ্ছে, আসছে বৈশাখ আসছে। পুরাতন বছর জানে, তার আসন্ন অবসান। শেষ হবার আগে, শেষ...