শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

নাম হীন

অনেক দিন হয়নি লেখা,
                    করছে হাত সুর সুর।
মাথার মধ্যে কথার ভেলা,
                    করছে তাই ঘুর ঘুর।
বুকের মধ্যে সকাল সাঁঝে,
                    করছে কেনো দূর দূর?
সপ্ন গুলো এদিক ওদিক,
                    হচ্ছে কেনো চুর চুর ?
যদিও দেখি চতুর্ দিকে,
                   পুজোর গন্ধে ভুর ভুর।
বিকোচ্ছে সব জামা কাপড়,
                    কেমন কোরে হুর হুর।
আনন্দের এই সময় টাতেও
                    পেটের মধ্যে গুর গুর।

কোথায় যাব তোমায় পাবো,
                    আর হাঁটতে হবে কদ্দূর।
সম্পর্কের ওই মেঘের ছায়ায়,
                    উঠবে আশার রোদ্দুর।
খুঁজছি ফিরে আবার ঘুরে,
                    হারানো সেই কোন সুর।
জানি তোমায়, যতও বলো
                    মন ভালবাসায় ভরপুর।
রাগযে তোমার হাওয়ায় মেশে,
                    জ্বললে যেমন কর্পূর।
তাই এ মন যায় ভেসে যায়,
                    বাঁধনছারা কোন সুদূর।
তাইতো তোমায় দূরে সরাই         
                    বুঝি সময় বেটাই শত্তুর।

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮

ভবিষ্যতটা গড়তে চেয়ে

দ্যেখোরে হায় বিদ্যজনে,
লাগায় সুক্ষ্ম মাথা।
কেমন করে পাইয়ে দেবে,
কাকে বিধানসভা।
ভুল বোঝাতে সিদ্ধহস্ত,
ভীষন বাগ্মী ওরা!
ইতিহাসতো হাতের মুঠোয়
যেমন খুশি গড়া!

জনগণ সে ভীষন বোকা,
পাগল পারা খ্যেঁপা।
উড়তে থাকে হাওয়ার সাথে,
যেমন ঝোড়ো পাতা।
তাই তো ওদের ভুলবুঝিয়ে,
সবাই মোড়ায় মাথা।
রাজনীতিতে ভীষন কাঁচা,
ভীষন সিধাসাধা।
প্রতিশ্রুতি শুনলে হোলো,
সত্য মানেন তাহা।
বিদ্যজনে কহেন যাহা,
সদাই মানেন তাহা।

প্রশাসন সে খেলার বস্তু,
সুখ সপ্ন আহা।
মন্ত্রীরা সব খেলছে নিয়ে,
মনের সুখে আহা।
কেউ যদিবা চেষ্টা করেন,
জেনো দৃষ্টিকটু তাহা।
রোষের আঁচে পুড়বে জেনো,
তাহার কচি মাথা।

আরও আছেন, সঙ্গে থাকেন,
সকলকে এগিয়ে রাখেন;
এদের, ওদের, তাদের নিয়ে,
সকলকে মাতিয়ে রাখেন।
সত্য মিথ্যে খবর গুলোর,
টিআরপি মাপতে থাকেন।
সবই দেখেন সবই বোঝেন,
করার বেলায় চক্ষু মোদেন।

আসুন না আজ পড়তে বসি,
ইতিহাস টা একটু বুঝি।
প্রতিশ্রুতির ছটার পারে,
বাস্তবটা বুঝতে শিখি।
ভবিষ্যত টা গড়তে চেয়ে,
নিজেদেরকে একটু গড়ি।

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮

কে?

বড্ড ক্লান্ত লাগে আজকাল,
প্রতি মুহুর্তে হচ্ছি নাকাল।
ক্লান্তি ছরাচ্ছে তার জাল,
প্রতিমুহূর্ত সকাল বিকাল।
ভাবনা যত আকাশ পাতাল,
জরাচ্ছে মন করছে নাকাল।
মনের কোনে এত জঞ্জাল,
দৃশ্য দূষণ করছে দেওয়াল।
শুভ চেতনার বড্ড আকাল;
লোভের বাতাস বইছে দামাল।
কে আছে আজ দেবে তা সামাল?
কেউ করেনি কাউকে বহাল;
জীবন দেখো হারাচ্ছে তাল।
চলবে এমন আর কতকাল,
মানুষের রক্তে রাজপথ লাল।
মদ্য পানে সমাজ বেসামাল,
বন্ধ দুচোখে কে জ্বালবে মশাল।
কে আজ হবে অশুভের ঢাল?
ছেড়ে নিশ্চিত ভাত মাছ ডাল,
কে শোধরাবে আমাদের পরকাল?

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

প্রার্থনা

আনন্দে মন ভরে,
মনে জাগে ভাবনা।
ওরা কারা খুঁজে পড়ে,
আমারও কবিতা?
মন দিয়ে করি তাই,
কবিতার সাধনা।
যতদেখি বাড়ে ওই,
পাঠকের গণনা।
আনন্দে হৃদয়ের,
কোনে জাগে বাসনা।
লিখে চলি আনমনে,
ভুলে নাম ঠিকানা।
নিতান্ত এলেবেলে,
ছোটদের খেলনা।
কারো মুখে হাসি ফোটে,
কারো কাছে যাতনা।
যদি হায় হৃদয়ের,
কোনে জাগে বেদনা।
লিখে ফেলি চট করে,
মুখে কিছু বলিনা।
ঘুরেফিরে করি তার
রুপের বর্ণনা।
কত সব মন গড়া,
অদ্ভুৎ ঘটনা।
সাদা কালো রঙে হায়
ফিরে পায় চেতনা।
লিখে রাখি কবিতায়,
সব দেনা পাওনা।
ব্যক্ত করি ছিল যত
মনে অনুশোচনা।
গড়ে চলি এক মনে
কবিতার গহনা।
সকলের কাছে আজ
করি এ প্রার্থনা।
আশীষ করুণ  সবে
হোক শুভ চেতনা।

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

একা

একা একা চলতে যে পথ,
নেইকো কোনো বাধা।
হৃদয় তবু তোমায় খোঁজে
মন পরেছে বাঁধা!

একা একা ভালো থাকা,
নিজের মতো বাঁচা।
তোমায় তবু খুঁজছে ফিরে,
আজব এ এক ধাঁধা!

একা একাই সপ্ন দেখা,
একাই ছবি আঁকা।
সপ্নে ফিরে তোমার দেখা,
তোমার ছবি আঁকা!

চলতে গিয়ে চলার পথে,
হঠাৎ হোঁচট খাওয়া;
খুঁজছে ফিরে তোমায় দুহাত,
তোমায় ফিরে চাওয়া।

চলতে চেয়ে একলা পথে,
এ কোন পথ চলা?
পথের পাড়ে দাঁড়িয়ে তুমি,
পথ চলেছো একা!

বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮

কেউ কারো নয়

আমায় নিয়ে তোমার মনে
অভিযোগের ঝুড়ি,
সবই খারাপ তবুও আবার
করছো জোড়াজুড়ি,
আমার কাছে চাইছো তুমি
গয়না, জামা-ঘরি
তোমায় নিয়ে এখন আমি
কোথায় কিযে করি
তোমার কাছে আমার শুধু
এইটুকুতো চাওয়া,
একটু যদি বুঝতে পারো
হৃদয়ে লাগে হাওয়া,
বারংবার হারিয়ে গেলেও
আবার ফিরে চাওয়া,
কি জানি হায় কিসের টানে
নিজের ক'রে চাওয়া,
তারও বেশি চাইলে পরে
একটু খানি ছোঁওয়া।

দুঃখ তোমায় বলছি শোনো
রয়েছে যা এই মনে,
দিতে যা চাই আমি তোমায়
তোমার খারাপ লাগে,
নয়তো আমি রাজপুত্তুর
না আমি আরব শেখ,
তোমার যাচাই দেবো তাহাই
হবে না রকম ফের,
অতিসাধারন মানুষ আমি
সামান্য কিছু আয়,
তারও পরে আছে অনেক
লোন মেটানোর দায়,
মাসের শেষে পকেট তাই
হয় যে গড়ের মাঠ,
তবু জেনো অনেক কিছুই
হয়যে মনের সাধ,
তোমার ইচ্ছে পুরন ক'রি
মেটাই তোমার সাধ,
আমার ইচ্ছা হওয়ায় ভাশুক
নীল সমুদ্দুর পাড়,
সময় নদী ফল্গু ধারায়
আপন ছন্দে বয়,
তুমিও জানো আমিও জানি
কেউই কারোর নয়।।

সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

শুভরাত্রি ৪

রাত্রি হল গভীর যখন,
দুই চোখেতে নামল ঘুম;
একা একা অনেক্ষণ,
ভাবছিলাম তোমায় তখন;
তোমার স্মৃতি করে আপন,
সুখ সপ্নে নিশিযাপন;
নিদ্রারে করি আবাহন,
শুভরাত্রি জানাই এখন।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

একটা কবিতা লিখব

একটা কবিতা লিখব ভাবছি
যে কবিতায় থাকবিনা তুই
থাকবেনা তোর হাসি, কান্না
অভিমান, গান, ভালবাসা।

একটা কবিতা লিখব ওই
ফুটপাতের ল্যাংটো রোগা
ছেলেটাকে নিয়ে, ওর ক্ষুধা
আর দিন যাপনের গল্প নিয়ে।

একটা কবিতা লিখব ওই
অ্যাসিডে ঝলসে যাওয়া
মুখের মেয়েটাকে নিয়ে,
তার বেঁচে থাকার যুদ্ধ নিয়ে।

একটা কবিতা লিখব ওই
ওই অন্ধ মানুষ গুলোকে
নিয়ে, লিখব তাদের দেখা
না দেখা রঙীন সপ্ন নিয়ে।

একটা কবিতা লিখব ওই
মৃত সৈনিকের সাহস নিয়ে;
বীরের মত যুদ্ধে গিয়ে,
ফিরে না আসার গল্প নিয়ে।

কবিতা লিখব ওদের নিয়ে
যারা নিত্য দিন শরীর বিকোয়
দিন দুপুরে গভীর রাতে।
কিসের জ্বালায় কে তা জানে?

কবিতা লিখব আমি ওই
যুদ্ধে না জেতা, হেরে যওয়া
মানুষ গুলোর ব্যস্ততা নিয়ে
ক্ষয়ে ক্ষয়ে ওদের শেষ হওয়া নিয়ে।

দুর্দান্ত এক কবিতা লিখব আমি-
অন্ধকারে কালো জগৎটাকে নিয়ে
মিশকালো অন্ধকারে, আলোর প্রদীপ নিয়ে
সবাক নিস্তব্ধতার কোমল পালক দিয়ে।।

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮

আমি আমায় ঘৃণা করি

আমি আমায় ঘৃণা করি,
ঘৃণা করি সমাজ টাকে।
সবার আগে মরতে যে চাই,
নতুন করে বাঁচার আগে।
নিজের কাছেই নিজে হারি,
প্রতিবার জেতার আগে।
নিজের হারার গল্প লিখি,
জীবন খাতার প্রতি ভাঁজে।
ইচ্ছেতো হয় একাই বাঁচি,
খতম কোরে সমাজ টাকে।
সবাই দেখি আখের গোছায়,
সময় থাকতে আগে-ভাগে।
এসব দেখে ক্ষোভে রাগে,
আমায় আমি ঘৃণা করি,
ঘৃণা করি সমাজ টাকে।

তবুও যখন গভীর রাতে,
ঘুম ভেঙে যায় কান্না আসে;
ঘুমিয়ে পরা দুনিয়া টাকে
দেখলে পরে রাত দুপুরে!
ইস্টিসানে, ফুটপাতেতে,
দেখলে ঘুরে শশান ঘাটে।
সমাজ টাকে দেখতে পাবে,
জড়িয়ে যেন কিসের ফাঁদে।
চোখের কোনে কান্না মেখে,
দাঁড়িয়ে মোরা খাদ কিনারে।
ক্ষোভ ঘৃণা সব হাড়িয়ে,
মনের মধ্যে করুণা জাগে।
সব ভুলে তাই ইচ্ছে করে
মনের মধ্যে এক কোনাতে
বন্দী করি আকাশ টাকে।

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...