মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

জাঁতাকল


ভেবেছিলাম নামবো না ইঁদুর দৌড়ে।
ভেবেছিলাম বাউল হব ,
একতারার উদাস সুরে, সকলের মন ভরাব ।
ভেবেছিলাম কবি হব,
হব একতারা কাগজের মালিক ‌;
যাতে লেখা থাকবে কিছু অগোছালো,
এলোমেলো কবিতা !
কাগজের বুকে আঁকবো, কালো কালিতে
নীল জলের স্রোতস্বিনী নদী, কলমের টানে
মেঘ থেকে বৃষ্টি ঝরাবো, পাগলা হাওয়ায়
উড়াবো কুমারীর আঁচল।
ভেবেছিলাম আনব বিপ্লব, নীল কালির
লেখায় ঝড়াবো লাল রক্তপাত।
ভেবেছিলাম পথিক হব, পথকে করবো ঘর
গৃহস্থের বাঁধন ভেঙ্গে ফিরব পারাপার ।
পাঁজের ভরবো সুমেরুর শীতল হাওয়া ;
স্মৃতিতে সাগরের ঢেউ ,
জঙ্গলের গছগুলোকে বন্ধু করে নিয়ে ,
নদীর স্রোতের সাথে ভেসে বেড়াব।
ভেবেছিলাম তালকে নিয়ে পাকাবো তাল গোল ,
আর ছন্দকে করবো বন্দি চিরতরে ।
ভেবেছিলাম রঙের সঙ্গে করবো আঁড়ি ভাব ,
কাগজে ক্যানভাসে ফোটাবো অজস্র গোলাপ ।
ভেবেছিলাম প্রেমিক হবো
রোজ পড়বো নতুন কিছুর প্রেমে ,
উড়বো হাওয়ায় সমাজ সময় ভুলে ।
হঠাৎ কখন কোন সে এক কুক্ষণে
পড়েছি দেখি ইঁদুর জাঁতাকলে
ত্রিমাত্রিক কাব্য রচি বসে ,
ইট পাথর আর ধাতুর সমন্বয়ে ।

রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

রাতের তারা

তবু তারা থাকে তারা থাকে ঐ আকাশে
যায় না দেখা ঢাকা থাকে তবু তারা থাকে 
মিটিমিটি জ্বলে আঁধার রাতের আকাশে, 
ছোট ছোট সফলতা  যেমন ঢাকা পড়ে 
ঢাকা পড়ে যায় ব্যর্থতার গাঢ় অন্ধকারে
কিংবা কোন বড় সাফল্যের ঝলকানিতে
তবু তারা থাকে আর ফিরে ফিরে আসে 
স্মৃতিতে, হৃদয়ের কোণে গহন গভীরে 
অবকাশে কোনো রাতে, গভীর আঁধারে।

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

ভাবনা

মনের মধ্যে ভাবনা গুলো ভিষণ রকম ছোটো,
কখনো তার ইয়ত্তা নেই, ইয়া এত্তো বড় 
ছুটছে তারা বিষম বেগে, আলোর থেকেও তড়।
এইতো দেখি সুখের স্রোত, এই দুঃখ ঢেউ গাড়।
ভাঙ্গা গড়াই নিয়তি তার, রঙ্গিন বুদবুদেরই মত;
চাইলে পরে-ও যায় না রোখা, চেষ্টা করেও শত।
কালের সীমায় যায়না বাঁধা, তারে ইচ্ছে মত
আপন মনে ছুটছে যে সে আগামী হতে গত।
হাজার রূপে, মায়ায় ছায়ায় সে যে বরই হঠ
তবু তারে বাঁধতে পারে,  সাদ্ধ যে নেই কারো।

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...