বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮

সময়

ঘরিতে ঘুরছে সময়
সময় ঘরিতে দুলছে
তোমায় ফেলে সময়
একাই দেখো ছুটছে
হঠাৎ কথায় কথায়
অসময় হাত ধরছে

শীতের ঝড়া পাতায়
প্রণয়ের দিন গুনছে
নিজেই নিজের বলয়
ছাড়িয়ে ছুটে চলছে
তোমার আমার হৃদয়ে
সপ্নরা পাখা মেলছে

না পেয়ে কোনও উপায়
আজো পথ খোঁজা চলছে
বিনা কারণে নানা আছিলায়
দেখো মানব নিধন চলছে
এই সমাজের যত ক্ষয়
বিপ্লব ডেকে আনছে

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

এ কি হাল

উন্নয়ণ আর উদযাপনের,
চলছে জোড় তোরজোড়;
কালকে যারা ঘাম ঝড়াতো,
আজ হয়েছে জোচ্চোর।
আয়ের হিসেব আর মেলেনা
দেখছি সবাই ভুঁইফোর।
পরকীয়ার মতোই নাকি
বৈধ হয়েছে ঘুসখোর।
যুবারা তাই মদ্যপ আজ
সাধূরা হয়েছে চোর।
বুদ্ধিজীবীরা নিশ্চুপ হায়
নির্বোধেরা ঢাক বাজাচ্ছে জোড়।
মায়ের পূজা পারায় পারায়
তারই লুটোচ্ছে কাপড়।
আলোর নিচেই অন্ধকার
দেখো জমেছে ঘোর।
ধর্ম তাইতো ধারন করে না
করে অসহায় বোধ।
নিরাশায় মোড়া রাতের ওপারে
রয়েছে আশার ভোর।

বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

আমি একলা ছিলাম বেশ

আমি একলা ছিলাম বেশ,
কেনযে তোর হল অভ্যেস?
অনেক জমা ক্ষোভ, বিদ্বেষ,
তোর কাছেই হারে শেষমেশ।
জমানো যত ইচ্ছেগুলো শেষ,
তোর কাছেই করি আমি পেশ।
চতুর্দিকে কতশত জন সমাবেশ,
তারই মধ্যে মোরা দুজন হচ্ছি নিঃশেষ।
চারিদিকে তাকিয়ে দেখি ভালবাসার অবশেষ,
তোর আমার গল্পের কি এইখানেতেই শেষ?

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

আগের মতই

সবকিছু ফের আগের মতই,
সবভুলে ঘর ফেরা।
আপনি বলার চেষ্টা করেও,
ভুলকরে তুই বলা।
তেমনি করেই আগের মতই,
আবার রাগকরা।
ভাললাগা গুলো একমুঠো ক'রে,
স্মৃতির কড়া নাড়া।
অকারণে আর কারণ ছাড়াই,
মনখুলে কথা বলা।
আগের মতই ছবি গুলো তোর,
তেমনই মন কারা।
ইচ্ছে তো হয় একসাথে হই, শুধু
শরীর টুকু ছাড়া।
তুই আমি আজও একসাথে হলে
সবকিছু যায় ভোলা।

রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

আমিত্ব

আমি আমার আমিত্বে মসগুল
তবু সবার মাঝে নিজেকে খুঁজি
আর অকারণে করি শোরগোল
অনেকের মাঝে, একা পথচলি
আঁকরে ধরিতে চাই শেষ সম্বল
আপনারে আমি আপন করিয়া
প্রেম ভালবাসারে করি হতবল
ভালবাসি যাকে কি বলিব তাকে
আমার আমিত্ব করে সব ভন্ডুল
নিজের কাছেই আজ সব হারায়ে
খুইয়েছি আজ জাত মান কূল
শিকড় যেখানে উৎখাত আজি
হাড়িয়ে ফেলেছি আপনার মূল
সব হারানোর মাঝেও খুঁজেছি
তোমাকেই মানি শেষ সম্বল
সব ভুলে গিয়ে নতুনেরে নিয়ে
আমি আমার আমিত্বে মসগুল

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...