আমরা খুব ভালো অভিনেতা।
যদিও আমরা মঞ্চ মাতাই না
কিন্তু বিশ্বাস করো, আমরা
সত্যি খুব ভালো অভিনেতা।
আমাদের মঞ্চ? ঘরের মেঝে
রাস্তার মোড়, অফিস সাজে
মঞ্চ আমাদের নিত্য নতুন,
নিত্য নতুন অঙ্ক সাজে।
বেদনা নীল, বিসাক্ত বিষ
জীভের ডগায় অহর্নীশ
চতুর্দিকে ঢালছে সে বিষ
কেউ বলেনা ভালো থাকিস।
তবুও তো বেশ আছি ভালই,
খাচ্ছি দাচ্ছি বগল বাজাই
যে যা চায় তেমন দেখাই।
দূঃখ ভুলে বেঁচে থাকার
হরেক রকম খেলা দেখাই।
আকাঙ্খা আর প্রত্যাশাতে,
কখন যেন নিজেই হারাই।
জীবন মঞ্চের প্রতি অঙ্কে,
অভিনয়ে আমরা মাতাই;
একে একে কখন যেন
পরস্পরকে আমারা ছাপাই।
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮
অভিনেতা
বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮
মা আসছেন
আসছেন মা এবার ঘোড়ায়,
ছত্রভঙ্গ করতে সবায়।
সুখের সেতা হোক বা নাহোক,
ভাবার আছে কার সে সময়।
নতুন জামা, নতুন জুতো
নতুন সম্পর্ক গড়ার ছুতো,
নতুন থিম,আলোর ছটা অন্তহীন
রয়েছে সবি তার অপেক্ষায়
মহালয়ার দিনযে ঘনায়,
প্রশ্ন একটা আসছে মাথায়,
বৃষ্টি হবে এবার পুজায়?
হোক ব নাহোক যাহোক তাহোক,
তাতেই বা কি আর আসে যায়?
সবাই মিলে মাতব মজায়।
যে কটি দিন থাকবে হেথায়
চলেই জানি যাবে দোলায়।
আসবে মড়ক নেবে হেথায়
কতক জীবণ নেবে কেড়ে,
তবুও মাগো তোমার আশায়
দিন গুনি যে আমারা সবায়।
যা হবে তা হবে না হয়
মন্দে ভালোয় তুমিই সহায়।।
মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
অব্যক্ত
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
নিখুঁত কিছু হয়না
নিখুঁত নিটোল কোনো মুহুর্ত হয়না,
নিখাদ সোনায় যেমন গহনা হয়না,
হৃদয়ের স্পন্দনেও ওঠানামা থাকে,
সরলরেখা সেতো মৃত তার মানে।
শুধু ভালবাসা সেতো ভালবাশা নয়,
ভালবাসায় তো রাগ অভিমানও হয়।
ভাবতো রাত্রি না হত যদি দিনের পর,
পাখিরা কি তবে ফিরত তাদের ঘর?
চির বসন্ত পাবে নাকো তুমি কভু,
আসবে যাবে একে একে ছয় ঋতু।
জন্মের সাথে সাথে জেনো,
মৃত্যুর দিন গোনা হয় শুরু।
নিখুঁত নিটোল হয়নাতো কোনো কিছু,
সুখ, দূঃখ, কান্না, হাসি কিছু কিছু
একসাথে গেঁথে হোক পথচলা শুরু।।
কেবিন
ছোট্ট একটা কেবিন,
দুটি চেয়ার একটি টেবিল।
তুই আর আমি বসে পাশাপাশি;
একটু আঢ়াল একটু পর্দানশীন।
ইচ্ছে গুলো একটু একটু ক্ষীণ
হারাচ্ছে কথা, বারাচ্ছে হাত
শরীরের কাছে শরীর পর্দাহীন।
শাস্তি নাকি আগুন পাওয়ার দিন?
গুমোট হাওয়া হীন,
আলো আঁধারি কেবিন?
পাশাপাশি পাওয়া ঘন্টা দুই তিন,
ইচ্ছে গুলো উজার করার দিন
কপট রাগ হঠাৎ হাসি বাঁধন হীন।
ইচ্ছে গুলো উঠল ফুটে না না রঙে রঙিন
চু্ম্বনে আর আলিঙ্গনে ভরালো সারাদিন।
পাশাপাশি একসঙ্গে ঘন্টা দুই তিন
মনটা ছুয়ে দেখা আর হয়নি সেইদিন,
হয়নি শোনানো আমার কবিতা।
একসাথে বসে একসাথে লেখা
হয়নি, কবিতা দুচার লাইন।
বুধবার, ২২ আগস্ট, ২০১৮
এবার যদি হয় দেখা,
এবার যদি হয় দেখা,
দুজনাতে একা একা
জানিনা আর কি হবে,
মনে একটা ইচ্ছে আছে
রুমালটা তোর করব চুরি,
ভাবিস তুই যা ইচ্ছে মনে
চাইলে পরে দিবিনা যে,
সে কথা তো সবাই জানে
একটু কিছু খাওয়ার পরে,
হাত ধোয়ার আছিলাতে
বলব তোকে রুমালটা দে,
তার পরে মনের ভুলে
রেখে দেবো নিজের কোরে,
আদরেতে যত্ন ক'রে
রুমালটা তোর আমার হবে,
তোর শরীরের গন্ধ সাথে
কখনও একলা রাতে,
তোকে পেতে ইচ্ছে হলে
রুমালটাকে বুকে ধরে,
তোর স্মৃতিতে মাতবো তবে
অনেক দূরের আমরা দুজন,
নিজের নিজের জীবন সুরে
কাটিয়ে দেব জীবন টাকে,
স্মৃতিটুকুই থাকবে সাথে।
সোমবার, ২০ আগস্ট, ২০১৮
পরিবেশ
ঈশ্বরের আপন দেশে
বর্ষা এবার মৃত্যু বেশে;
শতবর্ষের ইতিহাসে,
হয়নি কভু এমন আগে।
প্রকৃতির ভয়াল রোষে
বন্যা আজ সর্বনেশে।
নদীরা আজ বাঁধ ভেঙেছে,
মানুষ সেথায় ত্রাণ শিবিরে
ত্রাণের আশে হাপিত্যেশে।
এমন কেন হচ্ছে দেশে,
কখনও ওই কাশ্মীরেতে,
কখনবা সুদূর কেরলেতে?
দেখলে পরে ভালোকরে
আসপাশের সব প্রদেশে!
কখনও বা বন্যা হয়ে,
কখনও বা খরার বেশে
শিক্ষা কি দেয় পরিবেশে?
সবকিছুকে তুচ্ছ ভেবে,
যতই মাতো উন্নতিতে;
পরিবেশকে ভুললে পরে,
ভুগবে সবাই এমন ক'রে।
অচেনা
নিজেকে আজ অচেনা বোধ হয়,
আয়নার সামনে দাঁড়াতে হয় ভয়।
ফেলে রেখে নিশ্চিত আশ্রয়,
হারিয়ে যেতে খুব ইচ্ছে হয়।
কত কথা আজ মনের মধ্যে হায়,
ভাশার অভাবে মৌন থাকতে হয়।
খুঁজে ফিরি ছন্দের আশ্রয়;
তবুও হৃদয়ে শুধুই সংশয়।
কেন যেন বারবার মনে হয়,
যা পেয়েছি তাতো আমার নয়,
যা চেয়েছি এতো তাও নয়।
তাই কি আজ সব হারিয়েছি হেলায়?
দেওয়া-নেওয়া, চাওয়া-পাওয়ার খেলায়,
সব হারিয়ে আজ একাকি অসহায়;
আজো ফিরে দেখি কিসের আশায়?
মন যেন কাকে কাছে পেতে চায়।
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
আয়কর
তখন আমার সল্প কিছু আয়,
আয়করের ছিলনা কোনো দায়।
অবাক চোখে তখন সপ্ন ছিল,
আয়কর আমিও কখনো দেব।
এর পর বয়েছে অনেক সময়,
ধিরে ধিরে বাড়লে পরে আয়,
আয়করের চাপলো এসে দায়।
ভাবনা এসে জুড়লো সাথে তার,
বাঁচানো যায় কিভাবে আয়কর।
হিসেব নিকেশ অনেক করার
পর, সিদ্ধান্ত জীবন বিমা করার।
তাইতে ক'রে কমলো করের ভার।
আরও পরে বাড়লো আরো আয়,
নেই কোনো আর যে দেখি উপায়;
আয়কর যে কাটছে হিসেব ক'রে;
সঞ্চয় আর করের মাঝে পরে,
খরচ করার রইল কিছুই না যে।
তবুও যদি সেইসব কাজে লাগে,
সরকার তার সঠিক হিসাব রাখে;
লাগে যদি দেশের দশের কাজে,
মনের মধ্যে আনন্দ নয় জাগে।
কিন্তু যখন এদিকওদিক ঘুরে,
দেখি উরছে টাকা লুঠছে দূষ্ট জনে;
ভোট কেনবার ফন্দী ফিকির এঁটে।
দাণ খয়রাত চলছে সমারোহে,
কোটি কোটি টাকা খরচ করে,
চলছে প্রচার, কাজের কাজটি ছেড়ে।
মনে মধ্যে আশা আজো আছে,
কবির কথা কখনও সত্যি হবে।
"ভারত আবার জগত-সভায়
শ্রেষ্ঠ আসন লবে"।।
বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
সপ্নগুলো
সপ্নগুলো বড্ড ছিল দামি।
দিয়ে ছিলাম রাখতে যাকে আমি,
অন্য কারও সপ্ন নিয়ে সে কি,
ব্যস্ত তখন ভিষন ভাবে একি?
বাড়িয়ে দিয়ে ধরতে চেয়ে হাত,
দাঁড়িয়ে দেখি ফাঁকা ফুটপাত
আর ঘুমিয়ে পরা কালো গভীর রাত।
সপ্নে তখন অবিশ্বাসের ছাপ;
অপেক্ষাতে সময় হলে পার
কথার ফাঁকে অন্য কারো বাস।
ভালবাসায় আমায় ছুঁলে পরে,
অনুশোচনায় হৃদয় যার ভরে,
অন্য কারো ক্ষমার অপেক্ষাতে
সুখের মধ্যে অসুখ বাসা বাঁধে।
চলার প্রতিক্ষণে তুলনা শুধু চলে
অন্য কারোর হয়ে ভালবাসতে বলে।
পাগল পারা হৃদয়, ইচ্ছে গুলোর শোকে
একা একাই এখন রাত্রি যাপন করে।।
আভাষ
বাঁধতে তোমায় পারব নাকো আমি
গভীর গহন ভালবাসায় জানি।
চাইবো না আর ছুঁতে তোমার বুক,
চাইবো না আর দেখতে তোমার মুখ
সকাল শাঁঝে, কাজের মাঝে অগোছালো সুখ।।
তোমার হৃদয় অন্য সুরে বাঁধা,
হৃদয় মাঝে অন্য ছবি আঁকা,
বলবো না আর তোমার কানেকানে
বাসবো ভালো তোমায় আপন মনে,
রাখবো বেঁধে শুধুই স্মৃতির মাঝে।।
পাড়বোনা আর নিশ্বাসে শ্বাস মেখে,
নিজেকে তোমারই মধ্যে রেখে,
তোমার শরীরের গন্ধ নিয়ে মেতে
হারিয়ে যেতে পাহাড় থেকে বনে।
বলবোনা আর আমার হাতের উপর
রাখতে তোমার হাতখানি,
জড়িয়ে ধরে বলতে যেমন তোমায় ভালবাসি
বলবে না আর তেমন ক'রে জানি,
তবুও কোথাও যেন কোথাও একটুখানি
ফিরে পাওয়ার আভাষ দেখি আমি
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
তোমায় পাবো না জানি
তোমায় পাবো না জানি
জানি তুমি হবেনা আমার
জানি অন্য কারো হবে
পবোনা তোমার বুকের পরশ খানি
জানি তুমি হবেনা আমার,
ছোঁবেনা আমায় ভালবাসায় আর
রাখবেনা হাত বুকের উপর
বলবেনা ভালবাসি।।
জানি অন্য কারো হবে
বাসবে ভাল তারে, তবু
ভুলতে আমায় পারবে নাকো তুমি
পরবে মনে আমার পরশ খানি।।
শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮
চরিত্র
তোমার চরিত্র খারাপ কারন,
তোমায় ছুয়েছি আমি।
আমার চরিত্র সেতো তুমি জানো,
ছুয়েছি শতসহস্র নারী।
তুমি কেন অনুতপ্ত, আমার ছোয়া
ভাল লেগেছে জানি।
কি হারিয়েছো শরীর? সেতো তোমারি
সে তোমারি আছে জানি।
নাকি হারিয়েছো মন? দিয়েছো আমায়
ভুল ভাবছি কি আমি?
তবে সেতো ভালবাসা, কেন এ অনুতাপ?
ছিল কি তবে বিকিকিনি?
করেছো কি ব্যবহার আমায়, তারপর
ক্রমশ হারিয়েছো মন?
জরিয়েছ ভালবাসায়, একান্ত অনিচ্ছায়
তাই কিগো এখন,
মনে জাগে সংশয়? ছোট বড় তুলনায়,
কেনো আজ প্রতিক্ষণ
দূরে আরও দূরে ঠেলে দাও আমায়?
অন্তরাল
সম্পর্কে চৈত্রের রুক্ষতা ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী। আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি। শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...
-
কবিতারা আজ দেখি হারিয়েছে ছন্দ ঠিক যেন জীবনের দেখি প্রতিবিম্ব দেখেশুনে জাগে মনে বহুবিধ দন্দ কবিতার গায়ে কেন গদ্যের গন্ধ কবিতা তো শিল্প সে ...
-
মনটা আমার ভিষণ ভালো, খোলা হাওয়ায় উড়ছি। রোজইতো তাই নতুন নতুন, বাঁচার কারণ পাচ্ছি। আবার আমি নতুন করে, নিজেকে সাজাবো। সাতরঙা এই জীবন টাকে, র...
-
বসন্ত উৎসব শেষে, শীতের আবেশ গেছে কেটে। চৈত্রের দাবদাহ জানান দিচ্ছে, আসছে বৈশাখ আসছে। পুরাতন বছর জানে, তার আসন্ন অবসান। শেষ হবার আগে, শেষ...