সোমবার, ২০ আগস্ট, ২০১৮

পরিবেশ

ঈশ্বরের আপন দেশে
বর্ষা এবার মৃত্যু বেশে;
শতবর্ষের ইতিহাসে,
হয়নি কভু এমন আগে।
প্রকৃতির ভয়াল রোষে
বন্যা আজ সর্বনেশে।
নদীরা আজ বাঁধ ভেঙেছে,
মানুষ সেথায় ত্রাণ শিবিরে
ত্রাণের আশে হাপিত্যেশে।
এমন কেন হচ্ছে দেশে,
কখনও ওই কাশ্মীরেতে,
কখনবা সুদূর কেরলেতে?
দেখলে পরে ভালোকরে
আসপাশের সব প্রদেশে!
কখনও বা বন্যা হয়ে,
কখনও বা খরার বেশে
শিক্ষা কি দেয় পরিবেশে?
সবকিছুকে তুচ্ছ ভেবে,
যতই মাতো উন্নতিতে;
পরিবেশকে ভুললে পরে,
ভুগবে সবাই এমন ক'রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...