নিজেকে আজ অচেনা বোধ হয়,
আয়নার সামনে দাঁড়াতে হয় ভয়।
ফেলে রেখে নিশ্চিত আশ্রয়,
হারিয়ে যেতে খুব ইচ্ছে হয়।
কত কথা আজ মনের মধ্যে হায়,
ভাশার অভাবে মৌন থাকতে হয়।
খুঁজে ফিরি ছন্দের আশ্রয়;
তবুও হৃদয়ে শুধুই সংশয়।
কেন যেন বারবার মনে হয়,
যা পেয়েছি তাতো আমার নয়,
যা চেয়েছি এতো তাও নয়।
তাই কি আজ সব হারিয়েছি হেলায়?
দেওয়া-নেওয়া, চাওয়া-পাওয়ার খেলায়,
সব হারিয়ে আজ একাকি অসহায়;
আজো ফিরে দেখি কিসের আশায়?
মন যেন কাকে কাছে পেতে চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন