এবার যদি হয় দেখা,
দুজনাতে একা একা
জানিনা আর কি হবে,
মনে একটা ইচ্ছে আছে
রুমালটা তোর করব চুরি,
ভাবিস তুই যা ইচ্ছে মনে
চাইলে পরে দিবিনা যে,
সে কথা তো সবাই জানে
একটু কিছু খাওয়ার পরে,
হাত ধোয়ার আছিলাতে
বলব তোকে রুমালটা দে,
তার পরে মনের ভুলে
রেখে দেবো নিজের কোরে,
আদরেতে যত্ন ক'রে
রুমালটা তোর আমার হবে,
তোর শরীরের গন্ধ সাথে
কখনও একলা রাতে,
তোকে পেতে ইচ্ছে হলে
রুমালটাকে বুকে ধরে,
তোর স্মৃতিতে মাতবো তবে
অনেক দূরের আমরা দুজন,
নিজের নিজের জীবন সুরে
কাটিয়ে দেব জীবন টাকে,
স্মৃতিটুকুই থাকবে সাথে।
বুধবার, ২২ আগস্ট, ২০১৮
এবার যদি হয় দেখা,
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অন্তরাল
সম্পর্কে চৈত্রের রুক্ষতা ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী। আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি। শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...
-
কবিতারা আজ দেখি হারিয়েছে ছন্দ ঠিক যেন জীবনের দেখি প্রতিবিম্ব দেখেশুনে জাগে মনে বহুবিধ দন্দ কবিতার গায়ে কেন গদ্যের গন্ধ কবিতা তো শিল্প সে ...
-
মনটা আমার ভিষণ ভালো, খোলা হাওয়ায় উড়ছি। রোজইতো তাই নতুন নতুন, বাঁচার কারণ পাচ্ছি। আবার আমি নতুন করে, নিজেকে সাজাবো। সাতরঙা এই জীবন টাকে, র...
-
বসন্ত উৎসব শেষে, শীতের আবেশ গেছে কেটে। চৈত্রের দাবদাহ জানান দিচ্ছে, আসছে বৈশাখ আসছে। পুরাতন বছর জানে, তার আসন্ন অবসান। শেষ হবার আগে, শেষ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন