শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

অভিনেতা

আমরা খুব ভালো অভিনেতা।
যদিও আমরা মঞ্চ মাতাই না
কিন্তু বিশ্বাস করো, আমরা
সত্যি খুব ভালো অভিনেতা।
আমাদের মঞ্চ?  ঘরের মেঝে
রাস্তার মোড়, অফিস সাজে
মঞ্চ আমাদের  নিত্য নতুন,
নিত্য নতুন অঙ্ক সাজে।
বেদনা নীল, বিসাক্ত বিষ
জীভের ডগায় অহর্নীশ
চতুর্দিকে ঢালছে সে বিষ
কেউ বলেনা ভালো থাকিস।
তবুও তো বেশ আছি ভালই,
খাচ্ছি দাচ্ছি বগল বাজাই
যে যা চায় তেমন দেখাই।
দূঃখ ভুলে বেঁচে থাকার
হরেক রকম খেলা দেখাই।
আকাঙ্খা আর প্রত্যাশাতে,
কখন যেন নিজেই হারাই।
জীবন মঞ্চের প্রতি অঙ্কে,
অভিনয়ে আমরা মাতাই;
একে একে কখন যেন
পরস্পরকে আমারা ছাপাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...