বুধবার, ১৫ মার্চ, ২০২৩

বর্ষশেষে

বসন্ত উৎসব  শেষে,
শীতের আবেশ গেছে কেটে।
চৈত্রের দাবদাহ জানান দিচ্ছে,
আসছে  বৈশাখ আসছে। 
পুরাতন বছর জানে, তার আসন্ন অবসান। 
শেষ হবার আগে, শেষ বারের মত
তাই জ্বলে ওঠার চেষ্টা আপ্রাণ। 
হঠাৎই ঝোড়ো হাওয়ায়  বেগে,
যেন উড়িয়ে যাবে ;
ঝরা পাতা আর, ধুলো কনার সাথে;
সকল স্মৃতি, না পাওয়ার চিঠি পুরাতন। 
বছরটা এখনও জীবন্ত, বর্তমান;
ভুত হবার অপেক্ষায় অপেক্ষমাণ। 

জানে চলে যেতে হবে,
ছেড়ে দিতে হবে স্থান। 
অক্লেশে তাই যেন সাজে,
মেখে মুকুলের আঘ্রাণ।
দায়িত্ব হস্তান্তরের আগে, 
যেন নতুনের নবীন বরণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...