মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

সময়

সময়ের গহন ফাঁদ
আমরা সবাই বন্দি আজ
নিজের কাছে নিজেই আজ
অচেনা এক অভিশাপ
সুখের খোঁজে আমরা আজ
অসুখেরই আতুরঘর
মনের মানুষ খুঁজতে গিয়ে
আপনকেই করি পর।

প্রদর্শন আর বিজ্ঞাপন
মোদের দেখায় প্রলোভন
সত্যি কারের ভালবাসা
হারিয়ে গেছে কবে কখন
ভালবাসার উপহার
মুল্যদিয়ে বিচার তার।

সপ্নগুলোও কেমন যেন
অর্থহীন অগোছালো!
অনেক কিছু পাওয়ার আশা
দেওয়ার কিছুই নেইকো কারো;
অন্যজনকে টপকে যাওয়ার
ভিষণ রকম তাগিদ জেনো।

হঠাৎ যদি মনের ভুলে
তাকিয়ে দেখি পিছন ফিরে,
কষ্ট গুলো কান্না হয়ে
কন্ঠ কেনো রুদ্ধ করে!
ভালবাসা আর সাফল্যের
অন্য রকম মানে খোঁজে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...