সোমবার, ৯ জুলাই, ২০১৮

যুদ্ধ

যুদ্ধ কি অদ্ভুৎ এক শব্দ
কখনও তা ঘৃণ্য জঘন্য
কখনও বা সোজা মেরুদণ্ড
কখনও করে লোভ চরিতার্থ
কখনও জীবনের গুঢ় অর্থ

যুদ্ধ চলছে অবিরত প্রতিনিয়ত
দুস্থ মানুষের দুমুঠো অন্নের যুদ্ধ
পুরুষ পুরুষশাসিত সমাজে
নারীদের আত্মসম্মানের যুদ্ধ
পরাধীন জাতির স্বাধীনতার যুদ্ধ
জীবনে হেরে যাওয়া মানুষটার
প্রতিনিয়ত ঘুরে দাঁড়ানোর যুদ্ধ

আরও এক যুদ্ধ হয়ে চলেছে নিত্য
যুদ্ধ জিগির তুলে ব্যবসা সে নয় মন্দ
ধর্ম নিয়ে হুজুগ তুলে, হাতে নিয়ে অস্ত্র
পৃথিবী জুড়ে চলছে সে এক মানব নিধন যজ্ঞ
রাজনীতির ভিষন প্যাঁচে আটকা পরে অদ্য
আমরা সবাই নিজের কাজে ভিষন রকম ব্যস্ত
খবরওয়ালা লিখছে আজি শাসক দলের গদ্য
যুদ্ধক্ষেত্রে তাকিয়ে দ্যাখো মর্মভেদী দৃশ্য
মাটির পরে ছড়িয়ে আছে, মানব অবশিষ্ট।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...