বুধবার, ২৫ জুলাই, ২০১৮

সেই মেয়েটি


সেই মেয়েটি একাই এসেছিল
দু'হাত বারিয়ে দিয়েছিল;
ভালবাসার বর্ণমালা নিয়ে
নতুন করে গল্প লিখেছিল;
অভিমানে অন্ধ তখন আমি
প্রতি পাতায় আগুন শুধু জ্বালি;
ঠোঁটের কোনে আলতো হাসি টেনে
সয়েছিল সে সবই ভালবেসে;
একটি কথাই বলত অবহেলে
বুঝবে কি হায় আমি চলে গেলে।।

সেই মেয়েটি হঠাৎ এসেছিল
হাতটি ধরে কাছে টেনেছিল;
ভীরু মেয়ের চেয়েও ভীরু আমি।
সংশয়টা তারও চেয়ে যেন দামি,
তার আঁখিপটে অপমানের গ্লানি,
স্পষ্ট যেনো দেখেছিলাম আমি।
হঠাৎ দেখি সপ্ন হারা চোখে
আলতো ক'রে হাত দুটি তার নেড়ে;
বিদায় নিয়ে যেন আমার কাছে,
শ্রাবণ ধারার সঙ্গে গেলো মিশে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...