শনিবার, ১৪ জুলাই, ২০১৮

চেয়েছিলাম

আগুন হয়ে জ্বলতে চেয়েছিলাম
বৃষ্টি হয়ে নিভিয়ে দিলে তুমি
বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছিলাম
ঝোড়ো হাওয়ায় ওড়ালে এসে তুমি
ঝড়ের বেগে উড়তে চেয়েছিলাম
পাহাড় হয়ে পথ আগলে তুমি
পাহাড় হব ভাবছি যখন আমি
ভুমিকম্পে উঠলো কেঁপে ভুমি
হাজার খন্ডে গুঁড়িয়ে গিয়ে দেখি
ভুঁয়ের পরে লুটিয়ে আছি আমি
আকাশ পানে তাকিয়ে দেখি সেকি
বাড়িয়ে দুহাত তোমার হাতছানি
ইচ্ছে সকল দিয়ে জলাঞ্জলি
তোমার বুকেই হারিয়ে গেলাম আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...