বুধবার, ২৫ জুলাই, ২০১৮

আশা

তোমায় ছারা অর্থহীন এই জীবন
বুঝি আজ অনুক্ষণ।
সিগারেটের ধোয়ায় ঢেকেরাখি মন,
নাকি ধীর আত্মহনন?
অনুতাপ ঢাকিবার প্রচেষ্টা কি ভিষণ,
তাই ব্যস্ততার আভরণ।
তবুও এ হৃদয় মানেনা কারও বারণ
করে তোমারি স্মৃতিচারণ।
দেখতে কি পাও অনুশোচনার রক্তখরন,
প্রতি দীর্ঘশ্বাসে শব্দদূষণ?
তবুও বিরত রাখি নিজেকে প্রতিক্ষণ
করি কষ্টের রাত্রি যাপন।
প্রতিপদে ফিরে চাওয়া স্মৃতির খনন
তোমারে পেতে একান্তআপন।
দেখেছি তোমার শরীরের গভীর গহণ
পাওয়া হয়নি তোমার ও মন।
তবুও এ হৃদয়ে আজো আশা অফুরান
একদিন এক হবে এই দুটি মন।
যেনো তোমারি সনে নিজেরই অযান্তে কখন
বেঁধেছি হৃদয় স্পন্দন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...