আমাদের ওই ছেলেবেলা,
খোলা মাঠ আর মেলাতলা;
আঁচার চুরি দুপুর বেলা;
অসময়ের বৃষ্টি ভেজা;
চেনা সুর, আর বাজনাওয়ালা
বাঁশের বাঁশি, হরবোলা।
অনেক রকম আজব ছড়া
ইঁটখোলার আলুপোড়া!
দোলের আগের ন্যাড়াপোড়া
হরির লুঠের বাতাসা লোফা
নিজের ঘরেই জায়গা খু্ঁজে,
রামায়ন, মহাভারত দেখা;
পুজায় কিম্বা অনুষ্ঠানে,
ক্যামেরাতে ছবি তোলা;
লোডশেডিং এর আঁধার রাতে,
লম্ফ নিয়ে পরতে বসা;
শীতের কালে নদীর পারে,
হরেক রকম পাখির দেখা।
নেওল মাখা শিউলি ফুল, আর
বকুল ফুলের গন্ধে মাতা
এমনই কতো টুকরো স্মৃতি,
মাথার মধ্যে দিচ্ছে দেখা
বড় হয়ে চাইছি পেতে
ফিরে আমার ছোটবেলা।।
সোমবার, ৯ জুলাই, ২০১৮
আমাদের ছোটবেলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অন্তরাল
সম্পর্কে চৈত্রের রুক্ষতা ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী। আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি। শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...
-
কবিতারা আজ দেখি হারিয়েছে ছন্দ ঠিক যেন জীবনের দেখি প্রতিবিম্ব দেখেশুনে জাগে মনে বহুবিধ দন্দ কবিতার গায়ে কেন গদ্যের গন্ধ কবিতা তো শিল্প সে ...
-
মনটা আমার ভিষণ ভালো, খোলা হাওয়ায় উড়ছি। রোজইতো তাই নতুন নতুন, বাঁচার কারণ পাচ্ছি। আবার আমি নতুন করে, নিজেকে সাজাবো। সাতরঙা এই জীবন টাকে, র...
-
বসন্ত উৎসব শেষে, শীতের আবেশ গেছে কেটে। চৈত্রের দাবদাহ জানান দিচ্ছে, আসছে বৈশাখ আসছে। পুরাতন বছর জানে, তার আসন্ন অবসান। শেষ হবার আগে, শেষ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন