সোমবার, ২ জুলাই, ২০১৮

একটু থমকে দাঁড়ানো দরকার

এবার একটু থমকে দাঁড়ানো দরকার
একঘেয়ে সোজা পথটা বদলানো দরকার।
একটু রোমাঞ্চ, একটু ব্যাথা দরকার।
ঘটনাহীন সপাট জীবনে দুর্ঘটনার দরকার।
দূরন্ত দামাল হাওয়া, হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি
উত্তাল সমুদ্র কিম্বা মরুঝড় দরকার।
শহুরে ইট কাঠ পাথরের জঙ্গলে হারানোর আগে
নিজেকে একবার পরখ কোরে দেখার দরকার
একটু থমকে দাঁড়ানো দরকার।
চলে যাওয়ার আগে একবার ফিরে দেখার,
আর নিভে যাওয়ার আগে শেষ বারের মত
জ্বলে ওঠার দরকার।
এবার একটু থমকে দাঁড়ানো দরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...