মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

জীবনের হিসাব

কসতে বসে জীবণ খাতায়
জীবনেরই হিসাব,
প্রতিপদেই ভুল হয়ে যায়
মেলেনাতো হিসাব।।

হঠাৎ কখন খুসির হাওয়া
সব দূঃখ উড়ায়
কখনও বা মনের মানুষ
দূঃখ দিয়ে যায়

বৃষ্টি দেখে কোথাও কবি
কবিতা লিখে যায়
কখনো আবার অঝোর বৃষ্টি
কারো কান্না লোকায়

কোথাও দ্যাখো জয়ের খুশি
কোথাও হারের দূঃখ হায়
জয়ের পারের যুদ্ধ গুলোর
খবর আর কেইবা নেয়

জীবনেরই হিসাব কভু মেলেনাতো হায়
যতই করো হিসাব সেতো শূন্য রয়ে যায়
তাইতো আজি ছুড়ে ফেলে হিসাবেরই খাতা
বেহিসাবি বাঁচব আমি হাসব প্রাণ খোলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...