হয়তো তুমি অন্য কারো অভিমান,
দেবে যে তোমায় তোমার সন্মান।
তোমার কাছে আমার নেই কোনো দাম!
জানি পারিনি দিতে তোমায় সে মান।
মন খারাপের রাতে যদি খোঁজে তোমায় মন,
জানবো তুমি অনেক অনেক দূরেরজন।
একা একাই মুছব যেনো নিজের চোখেরজল,
একা একাই নাহয় চলব আজীবন ;
চাইব তবু সুখে কাটুক তোমার জীবন।