সহজ ক'রে সহজ কথা বলা সহজ নয়
তাইতো লাগে কঠিনের আশ্রয়।
হাতের ওপর হাত রাখা যতটা সহজ,
সারা জীবন মুঠোয় ভরে রাখা
ততটা সহজ নয়।।
একসাথে দু-চার কদম চলা হয়ত যায়
জীবন ভরের সঙ্গী কজন হয়?
আরাম কেদারায় ঘুমানো হয়ত যায়
ঘুমানোর সেটাতো যায়গা নয়।
কত গল্প এই জীবনের আঙিনায়,
কটিমাত্র লিপিবদ্ধ হয়!
জেনো সহজ ক'রে সহজ কথা বলা
একেবারই সহজ কথা নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন