শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

জানলার পারে

ওই জানলাটা খোলে না কখনও,
শুনেছি ওখানে থাকে এক পরী;
তাই পথচলতি রোজ উঁকি মারি,
তবু তার দেখা পাইনি এখনও।

শুনেছি রোদ তার সয়না একদম;
তবু ভাঙা ঘর, টিনের চালে পরী!
তাও কি হয়, গুজবি হবে বা বুঝি;
তবু পথচলতি রোজ উঁকি মারি।

একদিন বোধকরি, ভুল করে
জানলার কপাট দুটি খোলে;
আমিও তাকিয়ে গভীর আগ্রহে
যদি তার এক ঝলক মেলে।

এত সহজে বুঝি তার দেখা মেলে?
পর্দার বদলে তার রাত্রিবাস ঝোলে
জানলায়, তবু তারই আড়ালে
পরীর অস্পষ্ট আভাস মেলে।

প্রতিদিন পথচলতি খুঁজি তাকে
যদিবা তার এক ঝলক মেলে;
মাঝে মাঝে খোলা জানলার পারে
তার শরীরের স্পষ্ট আভাস মেলে।

তবুও আজো দেখা হয়নি তাকে
পথচলতি বার বার খুঁজে  ফিরি;
জানলায় উঁকি মারি তার তরে
তাকে একটি বার দেখবো বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...