মাঝরাতে শুয়ে একা বিছানাতে
শরীরের সব অন্যায় আবদারে,
তোকে কেনো পেতে চায় পাশটাতে।
জীবনের সব ঘটনার ধারাপাতে
হিসাব না মেলা অঙ্কের সমাধানে
তোকেই তো পেতে চায় পাশটাতে।
শরীরতো মহাশয় কথা শোনে
মন বড় অসহায়, হার মানে
তোকেই যে পেতে চায় পাশটাতে।
অনুভুতি গুলো বড় গোলমেলে
কোনো ভাবে তোকে একা পেলে
শরীরের সব বাধা, বাঁধ ভাঙে।
মাঝরাতে যদি তোকে মনে পরে
তোর শরীরের ঘ্রান কেনো আসে
তোর ছোঁয়া কেনো পাই বুকটাতে।
আমার যে নয় তুই জানি তবে
কাছা কাছি আসা যদি ভুলকোরে
ভুলে যেতে চাই সুখ স্মৃতি রেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন