দুহাত ভরে উপহার দিতে সাধ হয়
কি যে দেবো ভেবে পাইনা
মন কত কি যে দিতে চায় হায়
দিতে চেয়ে দেওয়া হয়না
যা ছিল আমার হারিয়েছে জেনো
বাকি আছে কত, ধন যে লুকানো
থাক আজ, থাক না হয় সে কথা
স্মৃতি টুকু আছে, আছে ভালবাসা
চোখে দেখা তা তো আর যায়না
ভাবি বসে একা কি দেবো তোমাকে
যাতে খুশি হবে তুমি, হব খুশি আমি
মিটে যাবে মোর ভাবনা।
তবে উৎকোচ দিয়ে মন কেনা বেচা
জেনো নয় তো এ মোর বাসনা।
তবু মন মানে নাকো, চায় দিতে সে তো
ডালি ভরে নজরানা।
তাই আজি দুই এক কলি মনের মাধুরি
দিলাম তোমায় গাঁথিয়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন