সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

কেবিন

ছোট্ট একটা কেবিন,
দুটি চেয়ার একটি টেবিল।
তুই আর আমি বসে পাশাপাশি;
একটু আঢ়াল একটু পর্দানশীন।
ইচ্ছে গুলো একটু একটু ক্ষীণ
হারাচ্ছে কথা, বারাচ্ছে হাত
শরীরের কাছে শরীর পর্দাহীন।
শাস্তি নাকি আগুন পাওয়ার দিন?

গুমোট হাওয়া হীন,
আলো আঁধারি কেবিন?
পাশাপাশি পাওয়া ঘন্টা দুই তিন,
ইচ্ছে গুলো উজার করার দিন
কপট রাগ হঠাৎ হাসি বাঁধন হীন।
ইচ্ছে গুলো উঠল ফুটে না না রঙে রঙিন
চু্ম্বনে আর আলিঙ্গনে ভরালো সারাদিন।

পাশাপাশি একসঙ্গে ঘন্টা দুই তিন
মনটা ছুয়ে দেখা আর হয়নি সেইদিন,
হয়নি শোনানো আমার কবিতা।
একসাথে বসে একসাথে লেখা
হয়নি, কবিতা দুচার লাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...