বুক জ্বালা, গলা জ্বালা, পেটে ভারী ভাব
উঠ্ছেকি চোঁয়া ঢেকুর? ভয় নেই আর
এসে গেছি আমি ভাই নিয়ে আমলকী
আছেযা সমস্যা, সমাধান হবে পাকাপাকি।
দাদা দুপ্যাকেট দিন তো, এই নিন দাদা
এখানে দাদা কে দু প্যাকেট দিলাম,
আর কাউকে দেবো, এদিকে দাদা
আমাকেও, দাদাকেও দু প্যাকেট দিলাম।
আজ শুরুটা বেশ ভালই হয়েছে, বিক্রি
হয়ছে দশ প্যাকেট, কালতো সারাদিন
মাত্র পনেরো প্যাকেট হয়েছিল বিক্রি
যাক ওরম হয় মাঝেমাঝে এক আধদিন।
ও প্যালা দা দুটো গরম চপ দাও দেখি
আর শোনো দুটাকার মুড়িও দিয়ে যেও
নে নে চপ ধর আর ব্যাপার কি বল দখি
আজ আবার মুড়ি? খুব বিকোচ্ছে জিও!
প্যালা দার এ চপের জুরী মেলা ভার
দুটো চপ সঙ্গেতে মুড়ি দু'টাকার, তার
পর পেট পুরে খেয়ে নিলে জল, খিদে
তুমি যাবে ভুলে, দিনভর পেট ভার ভার।
এই ভাবে দিন কাটে, পেট ভার ভার
কারও সেটা ভরা পেট, কারও ভার ভার;
ওই দেখো আমলকী বিকোয় আবার
কারও সেটা ভরে পেট, কারও বা আবার
ভার হওয়া পেট খালি করার জোগাড়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন