তিনটি হাসপাতাল, তিন দল ডাক্তার
মিলেমিশে হয়েগেলো আজকে একাকার
বেঙ্গালুরু,দিল্লি,চেন্নাই, দেওঘর
কলকাতার বুকে একহয় এইবার।
তরুন "বরুন" হায় দুর্ঘটনায় প্রানদেয়
তবুও হৃদয়তার সাথনাহী ছারে হায়
পরিবার অন্যবুকে সে হৃদয় বাঁধতে চায়
এদিকে "দিলচাঁন্দ" তারওযে প্রাণযায়
বাঁচাতে তাকে হায় একটি হৃদয় চায়
কলকাতা শহরেতে সমাধান খুঁজে পায়
নোডাল ট্রান্সপ্লান্ট যোগাযোগ করেদেয়
বেঙ্গালুরু থেকে নিয়ে বরুনের সে হৃদয়
একদল ডাক্তার কলকাতা পারি দেয়।
ডাক্তার সার্জেন ভোরবেলা পাঁচটায়
দূর দক্ষিণ থেকে কলকাতা পৌঁছায়,
কলকাতা শহরটা রংরুপ বদলায়
ব্যস্তসমস্ত কলকাতার রাস্তায়
যতসব সিগন্যাল একসাথে গ্রীন হয়
দীপ্যমান হৃদযন্ত্র দ্রুত পথ পারি দেয়
অবশেষে "চাঁদ" তার বুকেতে "দিল" পায়।।
এতো সপ্ন কিম্বা গল্পনয় রুপকথার
ঘটনা আমাদেরি তিলত্যমা কলকাতার
নতুন ভারতবর্ষের এরাইতো রুপকার
কুর্নিশ জানাই মোরা এদের বারবার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন