রবিবার, ২০ মে, ২০১৮

উপোশ

পেটের মধ্যে দারুন জ্বালা,
খিদের চোটে হচ্ছি সারা!
মানিব্যাগেও পয়সা ভরা,
সামনে হরেক খাবার রাখা!
তবুও খাবার নেইকো জোগার,
ডাক্তারে কইছে সেবার;
খালি পেটে রক্ত দেবার;
তবেই নাকি পরীক্ষাগার,
বলবে সঠিক অবস্থাটা;
তাইনা দেখে ডাক্তারেরা,
ওষুধ দেবেন করা করা;
পথ্য গুলোও কেমন যেন,
আজগুবি আর পাগলপারা;
কিন্তু তোমায় বলব কি ভাই!
কাজ হচ্ছে এইসবেতেই।
তাইতো আশা উপোশ রাখা,
এইভাবে আর কদিন হলে সারা;
যদিবা ভালো জায়গো থাকা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...