সোমবার, ২১ মে, ২০১৮

ব্যাস্ততার মোড়ক

ছদ্ম ব্যাস্ততার মোড়কে
হৃদয়ের নগ্নতাকে ঢাকার
নিষ্ফল প্রচেষ্টা, পরস্পরকে
বোকা বানানোর দারুন খেলায়,
মেতেছে দুই আনারি খেলোয়ার
ভবিষ্যতে ভবিতব্য কি হয় দেখার
নিঃসঙ্গতা খাচ্ছে কুরে কুরে
লাল হৃদয় নিচ্ছে কালো আকার
মরুপ্রান্তরে একা ঘুরে ঘুরে
পথভোলা দুই পথিক মরীচিকার
পেয়েছিলো দেখা, বেঁধেছিল বুক
শিতল প্রানের স্পর্শে সিক্ত হবার
অন্তহীন চলার পথে দুদন্ড সুখ
খুঁজেছিল, আর হৃদয়ের খালি
পাত্রে দুআঁজলা সুখ চেয়েছিল
ভরে নিতে, কিন্তু হায় মরীচিকা
সে যে মায়া সত্য নয়, জালিয়ে
আশার আগুন, জিবনকে করে
তোলে বিভীষিকা ময়।
তাইতো মরীচিকারে পিছনে ফেলে
ওয়েসিসের খোঁজে জিবনের
কম্পাস খুঁজি ব্যাস্ততার আড়ালে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...