আকাশ ঢেকেছে মুখ মেঘের আঁচলে,
প্রভাকর তায় দেখো লুকোচুরি খেলে।
টুপটাপ ঝুপঝাপ অঝোর ধারায়,
শ্রাবণীর ধারা দেখো বারি বর্ষায়।
গ্রীষ্মের অসহ্য দাবদাহ শেষে,
প্রকৃতি হাসে দেখো বর্ষার বেশে।
কবিবর তাই দেখে আনন্দে মেতে,
কবিতার প্রাণ দেন ছন্দের মিলে।
আনন্দে নেচে ওঠে কৃষকের মন,
এবার নিশ্চয় হবে ভালোই ফলন।
গৃহহীন পথবাসী কষ্ট নিদারুণ,
আকুল হইয়া ভাবে বসে অনুক্ষণ;
কিভাবে করিবে দিন ও রাত্রি যাপন।
নিভৃতে নির্জনে প্রিয়া পথ চেয়ে রয়,
দূর্যোগে বুঝি প্রিয় আসিবে ত্বরায়।
কখনো এমনি ঘনঘোর বরষায়,
নদীর দুকূল ভেঙে প্লাবন ঘনায়।
এইরূপ নানাভাবে নানা ঘটনায়,
প্রতি বার বর্ষা আসে আর ফিরে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন