বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩

ছিনিয়ে নেবো প্রাপ্যটায়

আকাশ কুসুম কল্পনায়,
দিন কেটেযায় জল্পনায়-
সংস্থানের সল্পতায়,
প্রতিভা আজ অস্তপ্রায়।
মেকি সে এক হৃদ্রতায়,
মজল যে মন মগ্নতায়। 
এখন তারই প্রতিক্ষায়,
দিন কেটে যায় অপেক্ষায়।
নজির বিহীন ভদ্রতায়,
কিম্বা কপট ব্যস্ততায়;
মনটা শুধুই কষ্টপায়।
এবার হয়েই নীরুপায়,
ভাঙব যদি শৃঙ্খলায়;
উদগ্র এক উগ্রতায়।
পুড়িয়ে সকল ভীরূতায়;
আগুন জ্বেলে মুখোশটায়-
করব তাকে নগ্নপ্রায়।
ভুলিয়ে সকল শিষ্টতায়-
ছিনিয়ে নেবো প্রাপ্যটায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...