মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
ভালবাসা জলের মতো
ভালোবাসা অনেকটা জলের মতো। জীবন থাকতে অপরিহার্য, আবার বেশি হলে দম বন্ধ, মায় শেষের ঘন্টিও বাজিয়ে দিতে পারে। আবার দেখো ভালোবাসা জলের মতোই ভিন্ন পাত্রে ভিন্নরূপ। ভালোবাসাও সতত বহমান, আবার কখনও একদম স্থির টলটলে, একটু শঙ্কা বা সন্দেহের ঢিল টুপ করে পরলো কি পরলোনা; অমনি ঢেউ তোলে কিনারার খোঁজে। আবার জলের মতোই উবেও যায়, আজ যাকে ছাড়া চলেনা, কাল তারে মনেই পরেনা। জলের মতোই বাষ্প হয়ে উড়ে গিয়ে বৃষ্টি হয়ে ঝরে পরে অন্য কোথাও অন্য কোনো খানে অন্য কারো তরে। ভালোবাসাও তৃষ্ণা জুড়ায়। শীতল করে শরীর, আবার গরম শেঁক এর মতোই ব্যাথায় উপশম দেয়।কখনও বা টাপুরটুপুর কখনো বা বাঁধভাঙা। রোজ পরিমাণ মতো পেলে বোঝাও যায় না তারে কিন্তু একদিন একটু কম হোক বুক জ্বলবে আর দীর্ঘদিনের সল্পতায় অনেক জটিল রোগের জন্ম নেয়। ভালোবাসা জলের মতোই অতিরিক্ত হলে মাথা ঘোরে, হৃদ স্পন্দন বেড়ে যায়।জলের মোতোই অনেক কঠিন বস্তু ভালোবাসায় দ্রবীভূত হয়।কি আশ্চর্য মিল তাই না। ভালোবাসা অনেকটা জলের মতো বাঁধন হীন পাগল পারা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
অন্তরাল
সম্পর্কে চৈত্রের রুক্ষতা ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী। আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে, ভেজায় দুই আঁখি। শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন