শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

স্বদেশ

শেষ সূর্যাস্ত দেখিনি আমি, অবিভক্ত ভারতের,
দেখিনি প্রথম সে সূর্যদয়; স্বাধীন  ভারতের।
 পড়েছি মানুষের লেখা ইতিহাস, স্বাধীনতার। 
অনুভব করিনি আমি জ্বালা, স্বদেশ হারাবার
না, প্রত্যক্ষ করিনি  আমি, কোনো শরনার্থী শিবির 
বা স্বজন হারানো,  ছিন্নমূল হবার ব্যথা সুগভীর। 
এর পর কেটে গেছে অনেক  দিন মাস বছর।
গল্প, গাথায় আর কোনো বৃদ্ধের স্মৃতির পাতায়
তবু উজ্জ্বল সেই  দিনগুলি, আজও অন্ধকার ময়।
দেশ ভাগের ক্ষতে- লেগেছে সময়ের মহৌষধ। 
পালিত হয়েছে স্বাধীনতার অমৃত্ মহোৎসব। 
তবুও কোনো কোনো বিশেষ দিনের উৎযাপনে,
বক্তার বক্তৃতায় অথবা কোন কবিতা বা গানে;
উঁকি মারে সেই সেদিনের ছবি, বিভীষিকাময়।
ভৌগোলিক সীমান্ত ভেঙে, একাকার হতে চায় 
সাতন্ত্র বৈচিত্র্য ভিন্নতা ভুলে আত্মার আত্মীয়তায়।
নতুন এক ভারতের সে এক নতুন সূর্যোদয়, 
হয়তো বা রয়েছে সকলের অলক্ষ্যে প্রতিক্ষায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...