সপ্নগুলো আপনি আমায় ছেড়ে,
পাখনা মেলে গিয়েছে দুর দেশে।
ইচ্ছে গুলোর ভাসান দিয়ে এসে,
গা ধুয়েছি কলের ঠান্ডা জলে।
অনিচ্ছাতেও ফিরতে হবে ঘরে,
শুনতে হবে নেই রাজ্যের খবর;
গ্যাসের আবার দাম বেড়েছে বুঝি,
মাসকাবারি খরচা বাড়লো আরো।
জয় পরাজয় এখন অতীত জেনো,
অভ্যেস তাই বেঁচে আছি আমি।
হেরে যাওয়া মানুষ জনের ভিরে,
যেখানে দিনযাপনের যুদ্ধ অবিরত ;
এমনি কোনো চৌরাস্তার মোরে,
ছুটছি কেমন উদভ্রান্তের মতো।
ভির বাসের পাদানি তে পা রেখে,
আগামী দিনের ভোরে ঠিক পৌঁছে যাবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন