মনের তুলিতে সোহাগের রঙ মেখে
প্রণয়ের ছবি আঁকি তব দেহ পটে
ফাগুন বাতাসে যেমন মহুয়ার গন্ধ ভাসে,
দেহ বাস তব মনকে মাতায়, কাছে ডাকে
বারে বারে তাই নিজেরে হারাই, তোমারে
খুঁজি, খুঁজে ফিরি একান্তে তোমাকে।
জানি নেই মোর অধিকার, এছবি আঁকিবার
তবু জেনো বার বার মন চায় পথ হারাবার
ওই উত্তাল উচ্ছল নদীর আঁকে বাঁকে, খুঁজে
ফেরে সেই সুতীব্র ঘ্রাণ, আর পেতে চায় স্বাদ
সেই অমৃত ঝর্নার, আহুতি দিতে চায় নিজেকে
তোমাতে, পাপ-পুণ্য ভুলে চায় মিলিতে তোমাতে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন