শুক্রবার, ১ জুন, ২০১৮

পৃথিবী

চল চলে যাই এই পৃথিবীর বুক ছেড়ে
পৃথিবী আজও শিশুর বাসযোগ্য নয়
তবু ও শিশুর হাসি পিছুটান দেয়
বেঁধে ফেলে মায়ায় ছোট দুটি হাত নেড়ে।

চল ভেঙে গুঁড়িয়ে দি সিমান্তের প্রাচীর
নষ্ট করি খেলার ছলে সমস্ত অস্ত্রশিবির
সামরিক বাহিনীর ক'রি অবসান
নতুন আবাসন গড়ি দিয়ে মন প্রাণ।

চল ভেঙে দিয়ে ওই প্রাসাদ ও কুঁড়ে ঘর
উন্মুক্ত আকাশের নিচে বাঁধি বিশ্বসংসার
রঙ রুপ মানুষের আচার বিচার মিলেমিশে
হোক একাকার, কাটুক মনের অন্ধকার।

চল ভাঙি ওই অর্থহীন ধর্মের বেড়াজাল
সকলে মোরা মানব ধর্মের করিব প্রচার,
চল এক হই সবে, ভুলি স্থান পাত্র কাল
মিলাব মিলিব ভাঙিব হৃদয়ের প্রাকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...