অনেক রকম ইচ্ছা জানিস
মেলছে মনে ডানা
হঠাৎ করেই আকাশে মোর
দিচ্ছে ওরা হানা
আচ্ছা তুই কি চিনিস ওদের?
জানিস ওদের ঘর?
নাকি মিছে কথাই কইল ওরা,
করতে আমায় পর!
এমন তো নয় সবাই মিলে
তোর আকাশে জুটি
আপন মনে মনের সুখে
করছে লুটোপুটি
শোননা তবে চুপটি করে
আমার অনুরোধে
ওদের ঘরের হদিশটুকু
দিসনা আমায় ব'লে
আবার যদি পাইরে দেখা
রাখব ধরে বুকে
তোর আমার ইচ্ছে গুলো
একসাথে এককোরে
ইচ্ছে গুলোও ভীষন রকম
ডানপিটে আর পাজি
হঠাৎ কখন দিচ্ছে উঁকি
হঠাৎ কখন ফাঁকি
তাইতো বলি জানলে বলিস
কোথায় ওদের ঘর
আদর করে রাখব ওদের
ছারব নাকো আর।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন