রবিবার, ১৭ জুন, ২০১৮

ইতিহাস

বড় অদ্ভুৎ লাগে দেখে মানবতার ইতিহাস,
প্রতিনিয়ত করে যেনো সত্যের উপহাস;
লেখকের মনে ধরা এক গল্পের বিবরণ,
করে চলে ওই অতিতের ঘটনার বর্ণন;
প্রতিটি পাতায় লেখা বিজয়ীর জয়গান,
পরাজিত সেতো জেনো নিশ্চয় শয়তান;
হয় যদি বর্ণন পরাজিতের পরাক্রম,
জেনো সেতো শুধু কিছু্বা ব্যাতিক্রম;
যদি ওই ত্রেতাযুগে পরাজিত হত রাম,
তবে কি তাকে মোরা ভগবান মানতাম?
কারও চোখে বিপ্লব, কারও চোখে সন্ত্রাস
জয় পরাজয় গড়ে তোলে বিশ্বাস ;
বিজয়ীর পতাকায় ওরে দ্যাখো উচ্ছাস,
পরাজিত তার বুকে শুধুই দীর্ঘশ্বাস;
বিকৃতি সত্যের ভিত যদি নেড়ে দেয়,
ক্ষমতার লোভ তবে ধর্মের নাম পায়;
বিভাজন বীজ বোনে, সম্প্রীতি লোপ পায়
দেশ ভেঙে, দেশ গড়ে শাসকের ইচ্ছায়
আনমনে বসে দেখি নিয়তির পরিহাস,
'সামাজিক মাধ্যম' লেখে আজ ইতিহাস!
শোনা কথা একঝাঁক লেখে কত অনায়াস
সত্যতা বিচারের নেই কোনো অবকাশ
ছিনিমিনি খেলে নিয়ে মানুষের বিশ্বাস;
আগামীর তরে তাই খুঁজে ফিরি আশ্বাস;
রুপকথার চোখে বা কল্পনার পাখনায়,
দল-গোষ্ঠী-পক্ষের সেঁটে দেয়া চশমায়
আজ থেকে আর ইতিহাস লেখা নয়,
হোক তা সে যতই নগ্ন নির্মোহ নির্দয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...