মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

পরাৎপর

সর্বশক্তিমান কে? ওই আলোর প্রকাশ 
নাকি গাঢ়  প্রগাঢ় শীতল অন্ধকার,
যা ছড়িয়ে রয়েছে সর্বত্র, হাজারো 
 সূর্যের আলো যাকে  করতে পারিনি কাবু।
একা উৎস হীন হয়েও হাজারো
হাজারো উৎস থেকে বিচ্ছুরিত আলোর 
প্রতিরোধ গড়ে তুলেছে একা একাকী ।
সমস্ত মহাকাশ ও সমস্ত ব্রহ্মাণ্ডের 
ধারক আর কে? ওই শীতল প্রগাঢ় অন্ধকার
তবু কেন তার নেই কোন মান ?
প্রকাশ করে নিয়েছে স্থান, দেবালয়ে 
আর অন্ধকার হয়ে গেছে শয়তান ?
 নাকি মোহো মায়া আর ভুল ধারণায় 
সর্বশক্তিমানের গড়ি ভুল পরিচয় 
যা কিছু রয়েছে অনুভবে বিপরীতময় 
এমন কিছুই হবে না তাঁর পরিচয় 
তাইতো তিনি অনন্য অদৃষ্ট সর্বময়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অন্তরাল

সম্পর্কে চৈত্রের রুক্ষতা  ঝরে পড়া স্মৃতি, উড়ায় কালবৈশাখী।  আচমকা মনে জমে মেঘ বৃষ্টি নামে তেড়ে,  ভেজায় দুই আঁখি।  শীতলতার আমেজ দিয়ে উষ্ণতা ফে...